1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা,একই কবরস্থানে দাফন ২৫ বছর পর মন্ত্রীর সড়ক সংস্কার,ঠিকাদার লোকমান কমিশনারের চমক সঠিক পরিচর্যা ও সুষম সার প্রয়োগে সূর্যমুখীর বাম্পার ফলনের হাতছানি বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান টিন দিলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ডা. আব্দুল্লাহ আল মামুন জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে বন্দোবস্ত ছাড়াই সরকারি খাসজমি হস্তান্তরের অভিযোগ! বাংলাদেশি ফুটবলারদের গতি দেখে বিস্মিত শ্রীলঙ্কানরা,জানতে চাইল খাওয়ার রহস্য মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের,সরাসরি বিতর্কের আহ্বান কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা, গোপালগঞ্জের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাহত শিক্ষা কার্যক্রম মাদারীপুরে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা আটক,আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ,আহত শতাধিক বীরগঞ্জে পশ্চিম ঘোড়াবান্দ ঢেপা নদীতে জরুরি সেতু নির্মাণের দাবি,এমপি মঞ্জুরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর ঢাকা রেঞ্জের ডিআইজি’র মাদারীপুরে আগমন-পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান কাজিপুরে ‘হায়েনা সদৃশ’ প্রাণীর আক্রমণে আহত বহু,গ্রামজুড়ে আতঙ্ক রংপুর জেলা পুলিশ লাইনে”আন্তঃজেলা দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায় মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল মাদারীপুরে ‘সুশাসনের জন্য নাগরিক'(সুজন)এর দুই যুগপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু কপ-৩১ শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বীরগঞ্জের নবাগত সহকারী কমিশনার (ভূমি) সোহাগ বাবুকে সাংবাদিক সংস্থার ফুলের শুভেচ্ছা

মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা,একই কবরস্থানে দাফন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন মা। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মর্মান্তিক এ ঘটনায় একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে মা ও ছেলেকে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে বিএনপি নেতা ইলিয়াস ফকির (৫০) আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ইলিয়াস ফকিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য ও স্বজনরা শোকে ভেঙে পড়েন। শনিবার সকাল ১০টার দিকে তাঁর জানাজা শেষে মরদেহ স্থানীয় কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

এরপর বেলা ১১টার দিকে তাঁর মা হাসিনা বেগম (৭২) অসুস্থ হয়ে পড়েন। তাঁকে টেকেরহাট ইউএস মডেল হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরেই অসুস্থ হয়ে মারা গেছেন মা হাসিনা বেগম। মা ও ছেলের মৃত্যুতে পরিবারটিতে চলছে শোকের মাতম।

মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কবরস্থানে শনিবার সকালে ছেলে ইলিয়াস ফকির এবং বিকেলে মা হাসিনা বেগমকে পাশাপাশি দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট