1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মাথায় আসামি গ্রেফতার রাজনৈতিক অবস্থানের কারণে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ: স্ত্রী আবাসন সংকটে উত্তাল পর্তুগাল তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতসকালে ঢাকার বাতাস ‍‍`অস্বাস্থ্যকর‍‍` জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,আসন্ন ১৭নং ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস ছালাম মেম্বার জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’ রাশেদ খান সঞ্জয় গুপ্তের আকস্মিক মৃত্যু তেহরানে হামলায় স্ত্রীসহ পরিবারের ১২ সদস্যকে হারালেন হামেদ গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ ইসরায়েলে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা মিঠাপুকুরে খালিদ হাসান হত্যা মামলার আসামি আবু সাঈদ,এস আর বি’র সহায়তায় গ্রেফতার অনলাইনে সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, প্রতিকার পান না ৫৬ শতাংশ গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক ফলনের সাফল্য সাথিঁয়া বাসীর জনপ্রিয় ব্যক্তি,সাথিঁয়া থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হ্যালোইনে সহিংসতার আশঙ্কা, ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি টেকনাফ মডেল থানা ও বাহারছড়া তদন্ত কেন্দ্র,হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ও শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ি পরিদর্শন গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস,আগুন জ্বালিয়ে চাঞ্চল্য দক্ষিণ আইচায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন প্রতিযোগিতায় ২৮টির মধ্যে ২৪টি পুরস্কার অর্জন করেছে চর কচ্ছপিয়ার দারুসুন্নাহ হাসনাইনীয়া মাদরাসা ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী উখিয়ার ইনানী সৈকতে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, দুই ঘণ্টা পর উদ্ধার মরদেহ টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টার পর ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

সাতসকালে ঢাকার বাতাস ‍‍`অস্বাস্থ্যকর‍‍`

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক-একিউআই স্কোর ছিল ১৬২। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে এই মেগাসিটি।

একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর যার স্কোর ৩৭০। দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাশখন্দ শহর (স্কোর ২০৩)। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি (স্কোর ১৮৯), এবং পঞ্চম অবস্থানে রয়েছে চীনের উহান শহর (স্কোর ১৬০)। দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৩৯ থেকে ৩৭০-এর মধ্যে।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট