1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মাথায় আসামি গ্রেফতার রাজনৈতিক অবস্থানের কারণে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ: স্ত্রী আবাসন সংকটে উত্তাল পর্তুগাল তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতসকালে ঢাকার বাতাস ‍‍`অস্বাস্থ্যকর‍‍` জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,আসন্ন ১৭নং ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস ছালাম মেম্বার জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’ রাশেদ খান সঞ্জয় গুপ্তের আকস্মিক মৃত্যু তেহরানে হামলায় স্ত্রীসহ পরিবারের ১২ সদস্যকে হারালেন হামেদ গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ ইসরায়েলে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা মিঠাপুকুরে খালিদ হাসান হত্যা মামলার আসামি আবু সাঈদ,এস আর বি’র সহায়তায় গ্রেফতার অনলাইনে সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, প্রতিকার পান না ৫৬ শতাংশ গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক ফলনের সাফল্য সাথিঁয়া বাসীর জনপ্রিয় ব্যক্তি,সাথিঁয়া থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হ্যালোইনে সহিংসতার আশঙ্কা, ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি টেকনাফ মডেল থানা ও বাহারছড়া তদন্ত কেন্দ্র,হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ও শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ি পরিদর্শন গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস,আগুন জ্বালিয়ে চাঞ্চল্য দক্ষিণ আইচায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন প্রতিযোগিতায় ২৮টির মধ্যে ২৪টি পুরস্কার অর্জন করেছে চর কচ্ছপিয়ার দারুসুন্নাহ হাসনাইনীয়া মাদরাসা ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী উখিয়ার ইনানী সৈকতে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, দুই ঘণ্টা পর উদ্ধার মরদেহ টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টার পর ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

রাজনৈতিক অবস্থানের কারণে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ: স্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

নিজের রাজনৈতিক আদর্শে অটল থাকায় ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে একাধিক সিনেমা ও বিজ্ঞাপনের কাজও হারিয়েছেন তিনি। এমনটাই জানিয়েছেন তার স্ত্রী পোনি বর্মা।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সাংবাদিক প্রেমাকে দেওয়া সাক্ষাৎকারে পোনি বর্মা ২০১৭ সালে প্রকাশ রাজের ঘনিষ্ঠ বন্ধু ও সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ওই ঘটনায় প্রকাশ রাজ ‘সম্পূর্ণ বিধ্বস্ত ও ভেঙে পড়েছিলেন’। এরপর নীরব না থেকে ঘটনার প্রতিবাদে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

প্রকাশ রাজের নির্ভীক অবস্থানের কথা তুলে ধরে পোনি বর্মা বলেন, ‘আমরা সবাই জানি প্রকাশ একজন নির্ভীক মানুষ। তেলুগু চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তাকে একাধিকবার নিষিদ্ধ করা হয়েছে। তিনি নিজের অবস্থানে অনড় থাকেন। তিনি কিছু বিষয়ে বিশ্বাস করেন এবং শতভাগ নিষ্ঠার সঙ্গে তা করেন। অগ্রিম অর্থ দেওয়ার পরও মানুষ কেবল পেছানোয় একাধিক সিনেমা হাতছাড়া হয়েছে।’

স্বামীর পেশাগত ক্ষতির বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি জানি ইন্ডাস্ট্রিতে তার কাজ কতটা প্রভাবিত হয়েছে। যেভাবে বিজ্ঞাপনগুলো চলে গেল, সিনেমাগুলো তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। তিনি তার পেশায় প্রচুর কষ্ট সহ্য করেছেন। কিন্তু তিনি বলেন, আমার বিবেক বলে যা ঘটছে তা ভুল, তাই আমার এটি মেনে নেওয়া উচিত নয়।’

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ মিছিলে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন পোনি বর্মা। তিনি জানান, সেখানে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জের দৃশ্য দেখে তিনি ‘ভেঙে পড়েছিলেন এবং ভীত হয়েছিলেন’। তবে প্রকাশ রাজ নিজের অবস্থানে অনড় ছিলেন। তিনি স্ত্রীকে বলেছিলেন, অন্তত আন্দোলনকারী শিক্ষার্থীদের মায়েরা জানতে পারবেন, তিনি তাঁদের সন্তানদের পাশে দাঁড়িয়েছিলেন।

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন বা এসআইআরবিরোধী আন্দোলন এবং সিজেপি নেতাদের আটকের প্রতিবাদেও সোচ্চার হয়েছেন প্রকাশ রাজ। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও জানিয়েছেন তিনি।

শনিবার এক ভিডিও বার্তায় দিল্লিতে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে প্রকাশ রাজ বলেন, ‘আমাদের গণতন্ত্র রক্ষায় আগামীকাল দিল্লির প্রতিবাদে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগ দিন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট