1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সব পাপ ধুয়েমুছে আল্লাহর নাম নিয়ে মরতে চাই: পপি জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা জাতীয় সংসদে চারটি সংসদীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আনন্দঘন পরিবেশে নৌকা ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত পাসপোর্ট অফিসে হয়রানি ও অনিয়মের অভিযোগ,৫ দফা দাবি ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় বড় হামলার প্রস্তুতি রাশিয়ার দেশের ১,৪৯৮ পর্যটন কেন্দ্র ঘিরে সরকারের মহাপরিকল্পনা ৫ আগস্টের আগে কিছু সাংবাদিক গণতন্ত্রের বিরুদ্ধে ছিলেন, সাংবাদিক ইউনিয়নের অনুষ্ঠানের,ইঞ্জিনিয়ার শ্যামল মাদারীপুরে এসএসসি-তে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সৈয়দ আবুল হোসেন কলেজ কর্তৃপক্ষ কারিনা কাপুর খান ও আরতি কদবের নতুন সিনেমা নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৬৩৩,নিখোঁজ প্রায় তিন হাজার বীরগঞ্জে অবৈধভাবে সার মজুদ,৩ আসামি কারাগার ও আদালতে প্রেরণ অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজিপুরে পাটের বাম্পার ফলন,বাড়তি লাভ এনে দিচ্ছে পাটখড়ি। সালিসি বৈঠকে চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ করে মানববন্ধব সারের লুটপাট রোধে বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, কোন দেশের কতজন আটা,ময়দা ও চিনির দাম বাড়ছে, মাছ-মাংস ও ডিমের বাজার চড়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদ উত্তপ্ত,বিরোধী দলের ওয়াকআউট মাদারীপুরে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী মোবাইল কোর্ট,দুই লক্ষ টাকা জরিমানা

সব পাপ ধুয়েমুছে আল্লাহর নাম নিয়ে মরতে চাই: পপি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

দীর্ঘদিন থেকে অভিনয়ের বাইরে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নায়িকা সাদিকা পারভীন পপি। অভিনয়ে আর না ফেরারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

এরই মধ্যে নিজের জীবন নিয়ে নতুনভাবে ভাবার কথা জানিয়েছেন পপি। তার কথায়, জীবনের বাকি সময়টা তিনি শান্তি ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের বর্তমান জীবন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

পপির এই বক্তব্যে অভিনয়ের অনিশ্চয়তার পাশাপাশি চলচ্চিত্রের ঝলমলে জীবন থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেওয়ার ইচ্ছে প্রকাশ পেয়েছে।

অভিনয় থেকে দূরে থাকার বিষয়ে পপির অবস্থান অবশ্য সময়ের সঙ্গে কিছুটা পরিবর্তিত হয়েছে। ২০২৫ সালে তিনি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর ফিরলেও যে কোনো কাজ দিয়ে নয়, ভালো কোনো কাজ দিয়েই ফিরতে চান। তবে ২০২৬ সালের সাম্প্রতিক সময়ে তার চলচ্চিত্রে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত বলেই বিভিন্ন মনে করা হচ্ছে।

পপি ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। দীর্ঘ ক্যারিয়ারে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি প্রশংসিত বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় শুটিংয়ের বিরতি দিয়েছিলেন চিত্রনায়িকা পপি। তিনি নিজেও হয়েছিলেন আক্রান্ত। সুস্থ হয়ে উঠলেও ২০২১ সালের শুরু থেকেই মিডিয়াসংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জনপ্রিয় এ নায়িকা। তার এই অন্তর্ধানে নানা ধরনের গুঞ্জনের উদয় হয়। মিডিয়াপাড়ায় চাউর হয় বিয়ে করে সংসারি হয়েছেন পপি।

এরপর জানা যায় তিনি এক পুত্রসন্তানের মা হয়েছেন। তার ছেলের নাম আয়াত। তার বয়স এখন ৪ বছর প্রায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট