1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ,দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন শকুনী লেক বাঁচাও,পরিবেশ বাঁচাও, মাদারীপুর বাঁচাও”শিরোনামে মাদারীপুরে মতবনিময় সভা অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে সরাইলে ‘পুবের আলো’র উদ্বোধন বাংলাদেশকে ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য স্বর্ণপদক পদপ্রাপ্ত জাতীয় সাইক্লিষ্ট আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলাম মোস্তফা সাখাওয়াত গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা কাইশার শুভ্রতায় যমুনার চর: বুকভরা কষ্টেও হাসে ছিন্নমূল মানুষের সংসার আজ জাতীয় কন্যাশিশু দিবস সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা গৌরব,ঐতিহ্য ও সংগ্রামের ৩৩ বছরে ‘জিয়া মঞ্চ’ মাদারীপুরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী ঈশ্বরগন্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের ফোনকল না ধরার অভিযোগ সরাইলে অবসর নেওয়া প্রধান শিক্ষককে বিদায় জানালেন শিক্ষার্থীরা ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে পঞ্চগড় পৌরসভায় ২৭ টি ডাস্টবিন বিতরণ উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক বাংলাদেশের জন্য কী সুখবর দিল যুক্তরাষ্ট্র? প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা কমিটিতে উপজেলা প্রেসক্লাব সভাপতিকে অন্তর্ভুক্ত

বাংলাদেশকে ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

দেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় যুক্তরাষ্ট্রে তৈরি পাঁচ লাখ ডেঙ্গু এনএস১ র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সরকারের প্রচেষ্টায় সহায়তা করতে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ‘স্ট্রাইডস’ কার্যক্রমের আওতায় এসব কিট দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০১লা অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন যুক্তরাষ্ট্রের শার্জে দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মওলা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু চিকিৎসায় দেশে পর্যাপ্ত স্যালাইন ও রোগ শনাক্তের টেস্ট কিট রয়েছে। পর্যায়ক্রমে এসব চিকিৎসাসামগ্রীর মজুত আরও বাড়ানো হবে। প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে পাওয়া পাঁচ লাখ টেস্ট কিট দেশের সব উপজেলায় পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের নামে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সরবরাহ করা এসব কিট বাংলাদেশে ডেঙ্গু রোগী শনাক্তকরণ এবং চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তার জন্য দেওয়া হচ্ছে। এই সহায়তা ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নেও ভূমিকা রাখছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিসহ উপস্থিত কর্মকর্তারা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড এবং রোগনির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন। এ সময় তাঁরা সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম দেখেন।

কিট হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডা. এ. এন. এম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং কুর্মিটোলা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট