1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানি ড্রোন হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় আগুন আজ শুরু হচ্ছে সাত দিনব্যাপী জাতীয় এসএমই পণ্যমেলা,উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-১ মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তার চরে আমনের বাম্পার ফলন,হাসি কৃষকের মুখে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগে পদ হারানো সেই দুই বিএনপি নেতা মুচলেকায় ফিরলেন স্বপদে অতিবর্ষণ ও বৈরী আবহাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি,দিশেহারা কৃষকরা টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করা হলো বঙ্গবন্ধুর সমাধিসৌধ ইসরায়েলি হামলায় পা হারানো সাংবাদিকের হাতে সিপিজের সম্মাননা আজ সশস্ত্রবাহিনী দিবস মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত আইনশৃঙ্খলা দরকার না হলে আপনারাই রক্ষা করেন’গোপালগঞ্জে পুলিশ প্রধান নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা বিদেশি উসকানিতে জীবন ঝুঁকিতে না ফেলার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বদলগাছীতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল উনষ্ঠিত মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হাসিনা পুত্র জয় ও তার বন্ধু আনীর চৌধুরীর কাছে তথ্য পাচারের অভিযোগ ফ্যাসিস্ট হাসিনা ও পলকের কমিশন পার্টনার আইসিটি সচিব মামুনের দিকে চালের সঙ্গে বাড়ল সবজির দাম,স্থির ডিম-মুরগির বাজার লর্ডসে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ,প্রতিপক্ষ নেপাল লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী দুপুরেই উড়িষ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আকভান’-বাংলাদেশে ঝড়বৃষ্টির সতর্কতা ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেফতার নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর ‘আলোকিত লালমনিরহাট’মডেল সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আজ শুরু হচ্ছে সাত দিনব্যাপী জাতীয় এসএমই পণ্যমেলা,উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

দেশের ক্ষুদ্র,কুটির,মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আজ থেকে রাজধানীতে শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। রোববার (২২ নভেম্বর) আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেলায় দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ প্রতিষ্ঠানই নারী উদ্যোক্তাদের পরিচালিত।

শনিবার (২১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর।

মন্ত্রী জানান, সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, দেশে প্রায় এক কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতে কর্মরত। এ খাতে কর্মসংস্থানের পরিমাণ প্রায় তিন কোটি ৪০ লাখ। উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং ৬৫ শতাংশ নারী। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

সিএমএসএমই খাতের বর্তমান অবদানে সরকার সন্তুষ্ট নয় উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, আগামী দিনে জিডিপিতে এ খাতের অবদান ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হলে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়বে।

মেলায় পাদুকা, চামড়াজাত ও পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, হারবাল, জুয়েলারি এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা অংশ নেবেন। এ ছাড়া সরকারের অগ্রাধিকারমূলক ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোও মেলায় পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।

আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট