
স্টাফ রিপোর্টার:
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৭৭ হাজার ৪৫০ টাকা।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ বিজিবি’র একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।