1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা বিদেশি উসকানিতে জীবন ঝুঁকিতে না ফেলার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বদলগাছীতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল উনষ্ঠিত মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হাসিনা পুত্র জয় ও তার বন্ধু আনীর চৌধুরীর কাছে তথ্য পাচারের অভিযোগ ফ্যাসিস্ট হাসিনা ও পলকের কমিশন পার্টনার আইসিটি সচিব মামুনের দিকে চালের সঙ্গে বাড়ল সবজির দাম,স্থির ডিম-মুরগির বাজার লর্ডসে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ,প্রতিপক্ষ নেপাল লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী দুপুরেই উড়িষ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আকভান’-বাংলাদেশে ঝড়বৃষ্টির সতর্কতা ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেফতার নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর ‘আলোকিত লালমনিরহাট’মডেল সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাহাড়,গার্মেন্টস ও গোপালগঞ্জের অস্থিরতার পেছনে একই স্বার্থ: ফুয়াদ বলিউডের গানে সৃজনশীল স্বাধীনতা কমেছে: কুমার শানু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক ঠাকুরগাঁওয়ে স্কুলের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ,ছাত্রলীগকর্মী আটক বাবা হলেন এনদ্রিক,ছেলের নাম রাখলেন কেনদ্রিক ইয়েমেনে আরও ছয় মাস সংঘাতের আশঙ্কা সৌদি আরবের অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত সিরাজগঞ্জে সাবেক এমপির বাসভবন ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ,শহরে উত্তেজনা। বেলগোরোদে ইউক্রেনের দুই হাজার হামলা,নিহত-১০ সৌরবিদ্যুৎ ব্যবহারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর,অগ্নিসংযোগ নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ

মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

মানুষ হত্যা,আগুন সন্ত্রাস এবং কলকারখানা বন্ধের মতো কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতার ৫৭ বছরেও দেশের মৌলিক সমস্যার সমাধান হয়নি; এসব সমস্যার সমাধান ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

শুক্রবার (২০ নভেম্বর) প্রতিষ্ঠার ১৮৬ বছরে পদার্পণ করা দেশের প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

একসময়ের ছাত্র এবং পরবর্তী সময়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা এ বিদ্যাপীঠের অনুষ্ঠানে নিজের কলেজজীবনের স্মৃতিচারণা করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষা,সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন জাতীয় আন্দোলনে ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবসময় অগ্রণী ভূমিকা রেখেছেন।

বক্তব্যে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার মান ও বাস্তব কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয় জীবনে কতটুকু অবদান রাখছে,তা ভেবে দেখার তাগিদ দিয়ে তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানো প্রয়োজন। গ্র্যাজুয়েট হওয়ার পরও কর্মসংস্থানের অভাবের প্রসঙ্গ টেনে তিনি জানান, শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যাতে তা সত্যিকার অর্থেই কার্যকর হয়।

সময়ের চাহিদা ও দেশের প্রয়োজন অনুযায়ী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি তরুণ শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হয়ে গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ নির্মাণে এগিয়ে আসার অনুরোধ জানান।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, সরকারের মন্ত্রী-সংসদ সদস্য, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট