1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর ‘আলোকিত লালমনিরহাট’মডেল সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাহাড়,গার্মেন্টস ও গোপালগঞ্জের অস্থিরতার পেছনে একই স্বার্থ: ফুয়াদ বলিউডের গানে সৃজনশীল স্বাধীনতা কমেছে: কুমার শানু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক ঠাকুরগাঁওয়ে স্কুলের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ,ছাত্রলীগকর্মী আটক বাবা হলেন এনদ্রিক,ছেলের নাম রাখলেন কেনদ্রিক ইয়েমেনে আরও ছয় মাস সংঘাতের আশঙ্কা সৌদি আরবের অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত সিরাজগঞ্জে সাবেক এমপির বাসভবন ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ,শহরে উত্তেজনা। বেলগোরোদে ইউক্রেনের দুই হাজার হামলা,নিহত-১০ সৌরবিদ্যুৎ ব্যবহারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর,অগ্নিসংযোগ নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা আকাশসীমা লঙ্ঘন করায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা বদলগাছীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নিয়ামতপুরে সরকারি খাসজমি দখল নিয়ে সংঘর্ষ, ভাঙচুর করা হলো বসতঘর এলাকায় উত্তেজনা গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক,মাঠে সক্রিয় যৌথ বাহিনী শিক্ষক আসেন না,স্বাস্থ্যসেবাও অধরা বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব,স্পিকার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম নির্বৃত্তকরনের জন্য,জননিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে এবং মাদকসহ অবৈধ মালামাল উদ্ধারে চেকপোস্ট পরিদর্শন বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম,মানবিক উদ্যোগে প্রশংসা গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি

‘আলোকিত লালমনিরহাট’মডেল সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

সব সমস্যার সমাধান কেবল আইনের মাধ্যমে সম্ভব নয়, বরং সামাজিক সংগঠনের মাধ্যমে সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলন কর্মসূচিকে একটি রোল মডেল হিসেবে উল্লেখ করে তিনি এই উদ্যোগ দেশের বাকি ৬৩টি জেলাতেও সম্প্রসারণ করার আহ্বান জানিয়েছেন।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির স্বেচ্ছাসেবীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “গত কয়েক মাসে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে, সব সমস্যা আইনের মাধ্যমে সমাধান করা যায় না। সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে অনেক সমস্যার সমাধান সম্ভব। আমি মনে করি, ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের একটি রোল মডেল। বাংলাদেশের প্রতিটি জেলায় এই মডেলের প্রয়োজন রয়েছে এবং এটি বাকি ৬৩টি জেলায় ছড়িয়ে দিতে হবে।

বিগত সময়ের সামাজিক পরিস্থিতির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ এক অস্বাভাবিক সময়ের মধ্য দিয়ে গেছে এবং মানুষ ভয়ের মধ্যে ছিল। সে সময় এক ধরনের সামাজিক অবক্ষয় দেখা গিয়েছিল, যেখানে মান্যগণ্য ও গুণী ব্যক্তিদের অপদস্ত করা হতো। এই পরিস্থিতি থেকে উত্তরণে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সামাজিক সংগঠন সারাদেশে প্রয়োজন। সরকার গঠনের পর থেকে জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

​সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করে তারেক রহমান বলেন, “এখানে বিভিন্ন মত, ধর্ম ও নানা শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। সবাই মিলেমিশে কাজ করলে যে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, ‘আলোকিত লালমনিরহাট’ তা প্রমাণ করেছে। আজ বড় আনন্দের দিন যে সব সদস্য এক ছাদের নিচে সমবেত হয়েছেন। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহৎ দেশ। আমাদের পরবর্তী প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে হবে।

​বক্তব্যে পরিবেশ দূষণ ও মাদক সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমাদের নদী-নালা, খাল-বিল আবর্জনায় ভরে আছে, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যত্রতত্র আবর্জনা না ফেলে পরিবেশকে রক্ষা করতে হবে। পাশাপাশি এ জেলায় মাদক সমস্যা রয়েছে, যা নিরসনে আপনারা অনেক চেষ্টা করছেন। সম্মিলিতভাবে এসব সমস্যা দূর করতে হবে।”

বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী আরও বলেন, “নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছোটবেলায় আমরা প্রজাপতি দেখতাম, এখন আর তা দেখা যায় না। ফুল, ফল এবং অর্থনৈতিক গুরুত্বের কথা বিবেচনা করে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”

​‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট