1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বদলগাছীতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল উনষ্ঠিত মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হাসিনা পুত্র জয় ও তার বন্ধু আনীর চৌধুরীর কাছে তথ্য পাচারের অভিযোগ ফ্যাসিস্ট হাসিনা ও পলকের কমিশন পার্টনার আইসিটি সচিব মামুনের দিকে চালের সঙ্গে বাড়ল সবজির দাম,স্থির ডিম-মুরগির বাজার লর্ডসে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ,প্রতিপক্ষ নেপাল লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী দুপুরেই উড়িষ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আকভান’-বাংলাদেশে ঝড়বৃষ্টির সতর্কতা ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেফতার নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর ‘আলোকিত লালমনিরহাট’মডেল সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাহাড়,গার্মেন্টস ও গোপালগঞ্জের অস্থিরতার পেছনে একই স্বার্থ: ফুয়াদ বলিউডের গানে সৃজনশীল স্বাধীনতা কমেছে: কুমার শানু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক ঠাকুরগাঁওয়ে স্কুলের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ,ছাত্রলীগকর্মী আটক বাবা হলেন এনদ্রিক,ছেলের নাম রাখলেন কেনদ্রিক ইয়েমেনে আরও ছয় মাস সংঘাতের আশঙ্কা সৌদি আরবের অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত সিরাজগঞ্জে সাবেক এমপির বাসভবন ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ,শহরে উত্তেজনা। বেলগোরোদে ইউক্রেনের দুই হাজার হামলা,নিহত-১০ সৌরবিদ্যুৎ ব্যবহারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর,অগ্নিসংযোগ নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা আকাশসীমা লঙ্ঘন করায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

নিয়ামতপুর প্রতিনিধিঃ

পিকআপ দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত দড়ি উদ্ধার; পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে আরও ৫ জন।
নওগাঁর নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত দড়ি ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য পাঁচ সদস্য পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল নিয়মিত চেকপোস্ট, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দেশীয় অস্ত্রে সজ্জিত আটজনের একটি ডাকাত দল পিকআপ নিয়ে ডাকাতির উদ্দেশ্যে নিয়ামতপুরের দিকে আসছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ১. নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম ওরফে লসিমন (৫০)। ২. বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার ইয়ার্ড কলোনির বাবু মিয়ার ছেলে (পালক পিতা বাচ্চু মিয়া) মো. সাগর। ৩. নওগাঁ সদর উপজেলার চক গোয়ালী গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. রিমন হোসেন (২৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রেজাউল করিম ওরফে লসিমনের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ পূর্বের আটটি মামলা, সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ পাঁচটি মামলা এবং রিমন হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
পলাতক পাঁচজনের নাম-ঠিকানা শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন অভিযান অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট