1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করা হলো বঙ্গবন্ধুর সমাধিসৌধ ইসরায়েলি হামলায় পা হারানো সাংবাদিকের হাতে সিপিজের সম্মাননা আজ সশস্ত্রবাহিনী দিবস মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত আইনশৃঙ্খলা দরকার না হলে আপনারাই রক্ষা করেন’গোপালগঞ্জে পুলিশ প্রধান নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা বিদেশি উসকানিতে জীবন ঝুঁকিতে না ফেলার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বদলগাছীতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল উনষ্ঠিত মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হাসিনা পুত্র জয় ও তার বন্ধু আনীর চৌধুরীর কাছে তথ্য পাচারের অভিযোগ ফ্যাসিস্ট হাসিনা ও পলকের কমিশন পার্টনার আইসিটি সচিব মামুনের দিকে চালের সঙ্গে বাড়ল সবজির দাম,স্থির ডিম-মুরগির বাজার লর্ডসে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ,প্রতিপক্ষ নেপাল লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী দুপুরেই উড়িষ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আকভান’-বাংলাদেশে ঝড়বৃষ্টির সতর্কতা ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেফতার নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর ‘আলোকিত লালমনিরহাট’মডেল সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাহাড়,গার্মেন্টস ও গোপালগঞ্জের অস্থিরতার পেছনে একই স্বার্থ: ফুয়াদ বলিউডের গানে সৃজনশীল স্বাধীনতা কমেছে: কুমার শানু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক ঠাকুরগাঁওয়ে স্কুলের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ,ছাত্রলীগকর্মী আটক বাবা হলেন এনদ্রিক,ছেলের নাম রাখলেন কেনদ্রিক ইয়েমেনে আরও ছয় মাস সংঘাতের আশঙ্কা সৌদি আরবের অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

ইসরায়েলি হামলায় পা হারানো সাংবাদিকের হাতে সিপিজের সম্মাননা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলি হামলায় এক পা হারিয়েও যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা রেখে আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ক্রিস্টিনা আসি। সাংবাদিকদের অধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) তাকে এ পুরস্কার দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে সিপিজের প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড গ্রহণ করেন ক্রিস্টিনা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, যুদ্ধক্ষেত্রে সংবাদকর্মীদের সুরক্ষা এবং দায়িত্ব পালনকালে নিহত ও আহত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল-লেবানন সীমান্তে সংঘাতের খবর সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ছয়জন। আহতদের মধ্যে ছিলেন এএফপির সাংবাদিক ক্রিস্টিনা আসি ও ডিলান কলিন্স। ওই হামলায় ক্রিস্টিনা একটি পা হারান।

এএফপির স্বাধীন তদন্তে উঠে আসে, উত্তর ইসরায়েলের জর্দেইখ এলাকা থেকে ১২০ মিলিমিটারের দুটি ট্যাংক গোলা ছোড়া হয়েছিল। রয়টার্স, সিপিজে, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও রিপোর্টার্স উইদাউট বর্ডারসের পৃথক তদন্তেও একই ধরনের তথ্য পাওয়া যায়।

হামলার পর থেকে নিহত সহকর্মী ইসাম আবদুল্লাহ হত্যার বিচার, যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা এবং দায়িত্ব পালন করতে গিয়ে আহত সংবাদকর্মীদের সহায়তায় কাজ করে আসছেন লেবানিজ আলোকচিত্রী ও ছবিসংক্রান্ত সম্পাদক ক্রিস্টিনা আসি।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ সম্মাননা পেয়ে আনন্দিত ও সম্মানিত বোধ করছেন। তবে যে পরিস্থিতির কারণে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে, তা তাকে একই সঙ্গে ক্ষুব্ধ ও ব্যথিত করে।

তিনি আরও বলেন, গত তিন বছরে অনেক সহকর্মীকে হারিয়েছেন তারা। সাংবাদিকদের পক্ষে নানা প্রচার-প্রচারণা ও উদ্যোগ নেওয়া হলেও সেগুলো যথেষ্ট হচ্ছে না বলে তার মনে হয়।

এএফপির সংবাদ পরিচালক ফিল চেটউইন্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে বলেন, ক্রিস্টিনা ও তার সহকর্মীদের ওপর হামলাটি স্পষ্টতই একটি যুদ্ধাপরাধ। এএফপি বারবার ইসরায়েলের কাছে এ ঘটনার ব্যাখ্যা চাইলেও কোনো জবাব পায়নি। দায়মুক্তির সংস্কৃতি মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

এবার সিপিজের প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পাওয়া অন্য সাংবাদিকদের মধ্যে রয়েছেন হাঙ্গেরির অনুসন্ধানী সাংবাদিক সাবোলচ পানিয়ি। ভিক্টর অরবানের শাসনামলে দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য তিনি পরিচিত। এ ছাড়া কলম্বিয়ার সাংবাদিক এস্তেফানি রদ্রিগেজও এ পুরস্কার পেয়েছেন। যুক্তরাষ্ট্রে অভিবাসনবিষয়ক অভিযান নিয়ে প্রতিবেদন তৈরির সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

এর আগে ২০২৪ সালের জুলাইয়ে প্যারিস অলিম্পিকের মশাল বহন করেন ক্রিস্টিনা আসি। দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি এ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাধীন সংগঠন সিপিজে বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট