1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালী, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মন্ত্রীর কেন্দুয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা সরকারি বাহিনীর পিছু হটায় বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ সিরাজগঞ্জের কাজিপুরে ২১ শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ মুকসুদপুরে সিসিডিবির উদ্যোগে ‘মাদককে না বলুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুর ইমারত শ্রমিক ইউনিয়নে সভাপতি জাকির সেক্রেটারী মুনজুর,সাংগঠনিক সম্পাদক সেলিম নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা,একই কবরস্থানে দাফন ২৫ বছর পর মন্ত্রীর সড়ক সংস্কার,ঠিকাদার লোকমান কমিশনারের চমক সঠিক পরিচর্যা ও সুষম সার প্রয়োগে সূর্যমুখীর বাম্পার ফলনের হাতছানি বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান টিন দিলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ডা. আব্দুল্লাহ আল মামুন জেদ্দায় বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে বন্দোবস্ত ছাড়াই সরকারি খাসজমি হস্তান্তরের অভিযোগ! বাংলাদেশি ফুটবলারদের গতি দেখে বিস্মিত শ্রীলঙ্কানরা,জানতে চাইল খাওয়ার রহস্য মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের,সরাসরি বিতর্কের আহ্বান কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা, গোপালগঞ্জের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাহত শিক্ষা কার্যক্রম মাদারীপুরে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা আটক,আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ,আহত শতাধিক বীরগঞ্জে পশ্চিম ঘোড়াবান্দ ঢেপা নদীতে জরুরি সেতু নির্মাণের দাবি,এমপি মঞ্জুরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর ঢাকা রেঞ্জের ডিআইজি’র মাদারীপুরে আগমন-পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান কাজিপুরে ‘হায়েনা সদৃশ’ প্রাণীর আক্রমণে আহত বহু,গ্রামজুড়ে আতঙ্ক রংপুর জেলা পুলিশ লাইনে”আন্তঃজেলা দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক

সরকারি বাহিনীর পিছু হটায় বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালীসংলগ্ন এলাকা থেকে নিজেদের সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের অনুগত বাহিনী। এর ফলে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথের ওপর ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ আরও সুসংহত হয়েছে।

বাব এল-মান্দেবের কাছ থেকে সরকারি বাহিনীর সরে যাওয়ায় বৈশ্বিক নৌপরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে হুতিদের প্রভাব ও দর-কষাকষির সক্ষমতা বাড়বে বলে মনে করা হচ্ছে। একই সময়ে আরব উপদ্বীপের অপর প্রান্তে হরমুজ প্রণালীতে ইরানের কারণে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্ববাণিজ্যের ওপর নতুন করে চাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

দুই গুরুত্বপূর্ণ নৌপথে এ ধরনের চাপের কারণে উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারী দেশগুলো আন্তর্জাতিক নৌবাণিজ্যের প্রধান রুটগুলো থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

বাব এল-মান্দেব প্রণালী বৈশ্বিক পণ্য ও কাঁচামাল পরিবহনের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। বিশেষ করে মিশরের সুয়েজ খাল হয়ে এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহনের ক্ষেত্রে এই জলপথের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দক্ষিণ ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, রাজধানী সানা ও দেশটির সবচেয়ে জনবহুল উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী হুতিরা সরকারের নিয়ন্ত্রণাধীন দক্ষিণাঞ্চলে চাপ বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে নিজেদের সেনাদের সরকারের বর্তমান কেন্দ্র এডেনের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে।

দক্ষিণ ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘সাউদার্ন আর্মড ফোর্সেস তাইজ প্রশাসনিক অঞ্চলের পশ্চিমে অবস্থিত ধুবাব বিমানবন্দর এবং মান্দেব সংলগ্ন এলাকা থেকে তাদের বাহিনী পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইয়েমেন সরকারের রাজধানী এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সম্মুখসারির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং বিদ্যমান হুমকিগুলো মোকাবিলা করার অগ্রাধিকারের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

হুতি বিদ্রোহীদের কাছ থেকে কৌশলগত উপকূলীয় এলাকাগুলো পুনরুদ্ধারের লক্ষ্যে গত অক্টোবর মাসে সামরিক অভিযান শুরু করেছিল সরকারি বাহিনী। এর আগে সেপ্টেম্বরে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে দক্ষিণ দিকে অগ্রসর হয় হুতিরা। ওই দ্রুত অভিযানের মাধ্যমে তারা বাব এল-মান্দেব প্রণালীর উপকূলের কাছাকাছি পৌঁছে যায়।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে নতুন করে শুরু হওয়া সংঘাত এখন ইরানের বিরুদ্ধে চলমান বৃহত্তর মার্কিন-ইসরায়েলি যুদ্ধের আরেকটি অস্থিতিশীল রণক্ষেত্রে পরিণত হয়েছে। হুতিরা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে, ইরান যুদ্ধের শুরুর দিকে প্রায় নয় মাস সৌদি আরব তুলনামূলক শান্ত থাকলেও হুতিদের সাম্প্রতিক হামলায় দেশটির বিমান চলাচল ও তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সৌদি বন্দর, বিমানবন্দর এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে হুতিরা। এসব স্থাপনার মধ্যে লোহিত সাগর উপকূলে অবস্থিত সৌদি আরবের প্রধান তেল রপ্তানি কেন্দ্র ইয়ানবুও রয়েছে।

জবাবে সৌদি আরবও ইয়েমেনে হুতিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ২০১৪ সালে হুতিরা ইয়েমেনের সরকারকে ক্ষমতাচ্যুত করে দক্ষিণাঞ্চলে ঠেলে দেওয়ার পর থেকেই দেশটি ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। সৌদি নেতৃত্বাধীন জোটের অবরোধের কারণে দারিদ্র্যপীড়িত দেশটিতে মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নেয় এবং দেখা দেয় দুর্ভিক্ষ।

এদিকে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরের আশপাশে সংঘর্ষ আরও তীব্র হয়েছে। এতে শহরটির মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। সাম্প্রতিক সংঘাতে ইয়েমেনজুড়ে বাস্তুচ্যুত হওয়া তিন লাখ মানুষের প্রায় অর্ধেকই বর্তমানে অবরুদ্ধ তাইজ শহরে আশ্রয় নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট