1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ,আহত শতাধিক বীরগঞ্জে পশ্চিম ঘোড়াবান্দ ঢেপা নদীতে জরুরি সেতু নির্মাণের দাবি,এমপি মঞ্জুরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর ঢাকা রেঞ্জের ডিআইজি’র মাদারীপুরে আগমন-পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান কাজিপুরে ‘হায়েনা সদৃশ’ প্রাণীর আক্রমণে আহত বহু,গ্রামজুড়ে আতঙ্ক রংপুর জেলা পুলিশ লাইনে”আন্তঃজেলা দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায় মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল মাদারীপুরে ‘সুশাসনের জন্য নাগরিক'(সুজন)এর দুই যুগপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু কপ-৩১ শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বীরগঞ্জের নবাগত সহকারী কমিশনার (ভূমি) সোহাগ বাবুকে সাংবাদিক সংস্থার ফুলের শুভেচ্ছা সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে চারজন গ্রেপ্তার,অস্ত্রসহ অটোরিকশা জব্দ মাদারীপুরে ঝিমিয়ে পড়া বেসিক ইউনিয়নের মধ্যে ১টিতে জমজমাট ভোটের লড়াই লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর পর এবার উপ-সহকারী প্রকৌশলী খাইরুলের ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জম্মু-কাশ্মীরে সিআরপিএফ চেকপোস্টে গুলি,আহত-৩ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ,আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন শফিকুর রহমান ভোররাতে দু-একটি গাড়িতে আগুন দিলেই পরিস্থিতি অস্থিতিশীল হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ,অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা মাদারীপুর কুনিয়া ইউনিয়নে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রার্থী হতে আগ্রহী তরুণ সমাজসেবক কামাল তালুকদার গোপালগঞ্জ শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পঞ্চগড় সদর উপজেলায় ১১ কি.মি. সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন,নির্মাণ ব্যয় প্রায় ১২ কোটি টাকা ঘোড়াঘাটে থানা যুবদলের যুগ্ন আহবায়ক উজ্জল মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে পশ্চিম ঘোড়াবান্দ ঢেপা নদীতে জরুরি সেতু নির্মাণের দাবি,এমপি মঞ্জুরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়ন ও কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া ঢেপা নদীতে একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন দুই উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতারা।

দীর্ঘদিন ধরে সেতু না থাকায় নদীর দুই পাড়ের মানুষের যাতায়াত, শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া, কৃষিকাজ এবং জরুরি চিকিৎসাসেবা গ্রহণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এমপির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢেপা নদীর দুই পাড়ে বীরগঞ্জের পাল্টাপুর, পশ্চিম ঘোড়াবান্দ, কাজল, বাঘপুরসহ কাহারোলের মুকুন্দপুর ইউনিয়নের রামপুর ও মালগ্রাম এলাকার শত শত পরিবার বসবাস করে। এসব এলাকার মানুষ প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে নদী পার হয়ে উপজেলা শহর কিংবা মূল সড়কে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিনেও সেখানে কোনো স্থায়ী সেতু নির্মিত না হওয়ায় বর্ষা মৌসুমে নৌকা এবং শুকনো মৌসুমে স্থানীয়ভাবে তৈরি অস্থায়ী বাঁশের সাঁকোর ওপর নির্ভর করতে হয় তাঁদের।

এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, গর্ভবতী নারী, অসুস্থ রোগী ও কৃষকরা। নির্দিষ্ট সময়ে নৌকা না পাওয়ায় অনেক সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে পৌঁছাতে পারে না। আবার বর্ষায় নদীর পানি বেড়ে গেলে নৌকায় পারাপারও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।অতীতে এই ঘাটে নৌকাডুবির ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয়রা। ফলে প্রতিদিন নদী পারাপারে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে তাঁদের।

এ বিষয়ে পাল্টাপুর ইউনিয়ন বিএনপির নেতা শফিউল আলম শাফু বলেন, দীর্ঘদিনের এই সমস্যায় নদীর দুই পাড়ের সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা চরম দুর্ভোগে রয়েছেন। গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের জরুরি প্রয়োজনে সময়মতো চিকিৎসকের কাছে নেওয়া কঠিন হয়ে পড়ে। পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও ব্যাপক সমস্যা হচ্ছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এখানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের ব্যবস্থা করা হোক।

রামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক পরিমল কুমার রায় বলেন, নদীতে সেতু না থাকায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা-যাওয়ায় সমস্যা হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে নৌকার ওপর নির্ভর করতে হয়। অনেক সময় নৌকা না পাওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারে না। আবার নৌকায় পারাপারের সময় দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এখানে দ্রুত একটি সেতু নির্মাণ করা অত্যন্ত জরুরি।

এলাকাবাসী জানান, শুধু শিক্ষার্থী কিংবা সাধারণ মানুষের যাতায়াতই নয়, নদীর দুই পাড়ের কৃষকদের কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন কৃষিকাজেও সেতুর অভাবে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। একটি স্থায়ী সেতু নির্মিত হলে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

তাই জনদুর্ভোগ লাঘব এবং দুই উপজেলার মানুষের নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে ঢেপা নদীর ওই স্থানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংসদ সদস্য মঞ্জুরুল ইসলামসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট