
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বীরগঞ্জ সাংবাদিক সংস্থা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা ভূমি কার্যালয়ে গিয়ে সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ নবাগত সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ সাংবাদিক সংস্থার উপদেষ্টা মোঃ হারুন উর রশিদ, সভাপতি মোঃ মোয়াজ্জেম সরকার রুবেল, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মোঃ হাবিব, প্রচার সম্পাদক মোঃ শরীফসহ সাংবাদিক সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ নবাগত সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবুর নতুন কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালনের সার্বিক সফলতা কামনা করেন। একই সঙ্গে বীরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, ভূমি-সংক্রান্ত জনসেবা সহজীকরণ এবং সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে তাঁর আন্তরিক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় নবাগত সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবু সাংবাদিক নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নবাগত কর্মকর্তার সঙ্গে বীরগঞ্জ সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।