1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চীনের ‘হানিট্র্যাপে’ ২০০ বিলিয়ন ডলারের মালিক মার্কিন ধনকুবের জেনসেন হুয়াং! পররাষ্ট্রসচিবের দায়িত্ব পেলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সরাইলে বিএনপির র‌্যালিতে আব্দুর রউফের নেতৃত্বে বিশাল মিছিল মিসাইলের রেঞ্জ দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলে নিল ইরান মুকসুদপুর কামিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত,আহত-৪ মাদারীপুর চেম্বার্স অব কমার্সের সভাপতি কাওসার হাওলাদারের ব্যবসাবান্ধব পরিবেশ তৈরীর আহবান লক্ষ্মীপুরে সাবেক পিপি এডভোকেট জসীম ও তাঁর পরিবারের রাজনৈতিক দ্বিমুখী ভূমিকা নিয়ে প্রশ্ন ৭ নভেম্বরের রাজপথ কাঁপানো স্লোগানে ছিল বিদ্রোহ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ইতিহাস,প্রেক্ষাপট ও তাৎপর্য মেসির পর ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু ভঙ্গুর অর্থনীতিতেও জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ঠাকুরগাঁওয়ে ত্রাণমন্ত্রী দুলু নেত্রকোণার সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান,৫০ হাজার টাকা জরিমানা মাদারীপুরে ফুটবলকে শহর-লোকালয়ে ছড়িয়ে দেওয়ার প্রয়াস স্থানীয় এমপি জাহান্দার আলী মিয়ার স্বৈরাচার আ. লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার অবসরের ঘোষণা দিলেন রোনালদো লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর জাঁকজমকপূর্ণ ভার্চুয়াল উদ্বোধন সরকারি মুকসুদপুর কলেজের নবীনবরণ অনুষ্ঠানে উন্নয়নের নতুন আশ্বাস দিলেন এমপি সেলিমুজ্জামান বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা সই সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি এমবাপ্পেকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন রেকর্ড

সরাইলে বিএনপির র‌্যালিতে আব্দুর রউফের নেতৃত্বে বিশাল মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাদল মিয়া,সরাইল প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজিত র‌্যালিতে আব্দুর রউফের নেতৃত্বে অরুয়াইল ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে সরাইলের গরুর বাজার থেকে উপজেলা বিএনপির উদ্যোগে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুট্টাপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে অরুয়াইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও স্লোগান নিয়ে অংশ নেন। তাঁদের নেতৃত্ব দেন আব্দুর রউফ। আসন্ন অরুয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী হিসেবে তাঁর নেতৃত্বে নেতাকর্মীদের বড় উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, আব্দুর রউফ এর আগেও দলীয় প্রতীকে অরুয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট