
শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
ক্রীড়াই শক্তি- মাদাকাসক্তি থেকে মুক্তি- এই লক্ষ্যকে সামনে রেখে বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক খেলাধূলা-কে এগিয়ে নিতে মাদারীপুরের স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য জাহান্দার আলী মিয়া (এমপি) প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যা’তে করে তরুণ ও যুবসমাজ ফুটবল ও ক্রিকেট সহ অন্যান্য খেলাধূলায় উৎসাহিত হয়ে মাদকাসক্তি থেকে রক্ষা পায়, লেখাপড়ায় মনযোগী হয়ে সুনাগরিক তৈরী হয়ে নিজ, পরিবার, দেশ ও দশের সম্পদে পরিণত হয়। তিনি শুক্রবার (৬, নভেম্বর) মাদারীপুর শহরের লোকালয়ে ২ নং শকুনীতে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে তার বক্তব্যে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থেকরা সহ স্থানীয় গন্যমান্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মধ্যে বিএনপি নেতা জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, পৌর বিএনপি নেতা আছাদুজ্জামান খান কিচলু , লাভলু হাওলাদার, শাজাহান বেপারী সহ অন্যান্য নেতৃবন্দ উপস্থিত ছিলেন। এসময় এমপি জাহান্দার আলী মিয়া খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে তাদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তিনি বলেন, সামাজিক অবক্ষয় থেকে তরুন ও যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই, কেননা সুস্থ্য দেহেই সুস্থ্য মনের বিকাশ। তিনি আরও বলেন, খেলাধূলার বিকাশে বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়েও খেলার মাঠ তৈরী করে সেখানে তরুণ-যুবাদের মাঠমুখী করার উদ্যাোগ নিয়েছেন- যা’ বিগত গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সরকার ধ্বংস করে রেখে গিয়েছে। ছেলেমেয়েরা খেলাধূলাবিমুখ হয়ে গেছে। আর এজন্য সমাজে বিশৃঙ্খলা, মাদক, মারামারি, কিশোরগ্যাং এর দৌরাত্ম তৈরী হয়েছিলো।