1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের স্লোগানকে হাদিস বলে পদ হারালেন সরকারি কর্মকর্তা মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের জয়,নিশ্চিত ৫১ আসন সব সম্পত্তি লিখে নেওয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে রাখার অভিযোগ সন্তানদের বিরুদ্ধে গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত কপ ৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক আদিতমারীতে ৮ ইউনিয়নে‘আলোকিত লালমনিরহাট’এর প্রধান সমন্বয়কারী দায়িত্ব পেলেন যারা গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার ইরানে পারমাণবিক হ মলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন টাঙ্গাইলে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার লালমনিরহাটে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভাংচুর করলো বিক্ষুব্ধ জনতা,নারী কেলেঙ্কারীর অভিযোগ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন,গেজেট প্রকাশ শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ চরফ্যাশনে বিশ্ব উরস শরীফ উপলক্ষে আজিমুশান ইসলামী জলসা অনুষ্ঠিত লালমনিরহাট জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মাথায় আসামি গ্রেফতার রাজনৈতিক অবস্থানের কারণে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ: স্ত্রী আবাসন সংকটে উত্তাল পর্তুগাল তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতসকালে ঢাকার বাতাস ‍‍`অস্বাস্থ্যকর‍‍`

সব সম্পত্তি লিখে নেওয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে রাখার অভিযোগ সন্তানদের বিরুদ্ধে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

সারাজীবনের কষ্টার্জিত সম্পদ ও জমিজমা সন্তানদের মধ্যে বিলিয়ে দিয়ে জীবনের শেষ প্রান্তে এসে চরম অবহেলার শিকার হয়েছেন ৯৫ বছর বয়সী বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লা। ছয় সন্তানের কারও সংসারেই মিলছে না তাঁর আশ্রয়। উল্টো সম্পত্তি লিখে নেওয়ার পর তাঁকে বাড়ির পাশে একটি গাছের নিচে ফেলে রাখার অভিযোগ উঠেছে ছেলে ও মেয়েদের বিরুদ্ধে।

হৃদয়বিদারক ও অমানবিক এ ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামে। অসহায় বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লা ওই গ্রামের মৃত ওমেদ আলী মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজী শামসুল হক মোল্লার দুই ছেলে ও চার মেয়ে রয়েছেন। বড় ছেলে আজিজুল মোল্লা পেশায় ফেরিওয়ালা এবং ছোট ছেলে রেয়াজুল মোল্লা বাসের হেলপার। চার মেয়ের মধ্যে মায়া বেগম, সাবিনা বেগম ও সালমা বেগমের বিয়ে হয়েছে। ছোট মেয়ে কাজুলী বেগম শারীরিক প্রতিবন্ধী। একমাত্র প্রতিবন্ধী ছোট মেয়ে ছাড়া বাকি পাঁচ সন্তান নিজেদের সংসার নিয়ে ব্যস্ত রয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।

কয়েক বছর আগে নিজের জমি বিক্রি করে হজ পালন করেন শামসুল হক মোল্লা। এ সময় অবশিষ্ট জমিজমাও সন্তানদের মধ্যে ভাগ করে দেন তিনি। কিন্তু স্ত্রীহারা এই বৃদ্ধের জীবনের শেষ সময়ে এসে সন্তানদের কাছ থেকে প্রয়োজনীয় আশ্রয় ও সেবা-যত্ন মিলছে না বলে অভিযোগ উঠেছে।

গত কয়েক দিন বড় মেয়ে মায়া বেগমের বাড়িতে থাকার পর মঙ্গলবার সকালে তিনি বাবাকে দুই ভাইয়ের বাড়িতে নিয়ে আসেন। অভিযোগ রয়েছে, এ সময় দুই ভাই ও তাঁদের স্ত্রীরা মিলে বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দেন। পরে তাঁকে বাড়ির উঠানের পাশে একটি গাছের নিচে বসিয়ে রাখা হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ বিষয়ে বড় মেয়ে মায়া বেগম বলেন, “আমার স্বামী অসুস্থ। তার ওপর বাড়িতে প্রতিবন্ধী ছোট বোন কাজুলী থাকে। সব মিলিয়ে বাবাকে নিজের কাছে রাখা আমার পক্ষে সম্ভব নয়।”

মেজো মেয়ে সাবিনা বেগম বলেন, “চার বোনকে জমি বিক্রি করে বাবা মাত্র চার লাখ টাকা করে দিয়েছেন। অথচ দুই ভাইকে নগদ টাকাসহ আট কাঠা করে জমি দিয়েছেন। এখন আমরা বোনেরা কেন বাবার দেখাশোনা করব?”

তবে এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত দুই ছেলে আজিজুল ও রেয়াজুলের বাড়িতে গেলে তাঁদের কাউকে পাওয়া যায়নি। তাঁদের স্ত্রীরাও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

প্রতিবেশী এক গৃহিণী নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে বলেন, “শামসুল হক মোল্লার সব জমিজমা লিখে নিয়ে এখন তাঁর সন্তানরা তাঁকে আশ্রয় দিচ্ছে না। তিনি যদি নিজের সম্পত্তি এভাবে লিখে না দিতেন, তাহলে হয়তো আজ তাঁকে এমন দুর্দশায় পড়তে হতো না। সন্তানদের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

এদিকে অসহায় বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সারাজীবন তিল তিল করে কষ্ট করে যাদের বড় করলাম, আজ তারাই আমাকে বোঝা বানিয়ে দিল। আমি এখন কোথায় যাব, কী করব—কিছুই বুঝতে পারছি না।”

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন বলেন, “ঘটনাটি আমি জেনেছি এবং দ্রুত ঘটনাস্থলে যাচ্ছি। শামসুল হক সাহেবের সন্তানেরা যদি তাঁদের পিতার ভরণপোষণ ও দেখাশোনা না করেন, তাহলে প্রচলিত পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

একজন সন্তানের কাছে বাবা-মা কখনো বোঝা হতে পারেন না। জীবনের শেষ সময়ে একজন বৃদ্ধ বাবার এমন অসহায়ত্ব সমাজের বিবেককে নাড়া দেওয়ার মতো ঘটনা। এখন এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লা যেন তাঁর প্রাপ্য সম্মান, নিরাপত্তা ও আশ্রয় ফিরে পান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট