1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে ৮ ইউনিয়নে‘আলোকিত লালমনিরহাট’এর প্রধান সমন্বয়কারী দায়িত্ব পেলেন যারা গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার ইরানে পারমাণবিক হ মলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন টাঙ্গাইলে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার লালমনিরহাটে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভাংচুর করলো বিক্ষুব্ধ জনতা,নারী কেলেঙ্কারীর অভিযোগ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন,গেজেট প্রকাশ শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ চরফ্যাশনে বিশ্ব উরস শরীফ উপলক্ষে আজিমুশান ইসলামী জলসা অনুষ্ঠিত লালমনিরহাট জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মাথায় আসামি গ্রেফতার রাজনৈতিক অবস্থানের কারণে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ: স্ত্রী আবাসন সংকটে উত্তাল পর্তুগাল তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতসকালে ঢাকার বাতাস ‍‍`অস্বাস্থ্যকর‍‍` জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,আসন্ন ১৭নং ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস ছালাম মেম্বার জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’ রাশেদ খান সঞ্জয় গুপ্তের আকস্মিক মৃত্যু তেহরানে হামলায় স্ত্রীসহ পরিবারের ১২ সদস্যকে হারালেন হামেদ গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ ইসরায়েলে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা

টাঙ্গাইলে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

​টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ফরহাদ মিয়া (৩৫) ও মোছাঃ তানজিনা (২১) নামের এক দম্পতিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)। সোমবার (২ নভেম্বর ২০২৬) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার আশেকপুর বাইপাস মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, সরকারের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪ এর সিপিসি-৩ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী ‘শ্যামলী এনআর’ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে মাদক পাচার করা হচ্ছে।
​এই তথ্যের ভিত্তিতে ভোরে মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় চেকপোস্ট বসায় আভিযানিক দল। শেষ রাতের দিকে বাসটি থামিয়ে তল্লাশি চালানোর সময় ওই দম্পতির আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তাদের ব্যাগে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
​প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃতরা স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করে আসছিলেন।
​এসআরবি-১৪ এর টাঙ্গাইল ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে উদ্ধারকৃত আলামতসহ টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট