1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভাংচুর করলো বিক্ষুব্ধ জনতা,নারী কেলেঙ্কারীর অভিযোগ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন,গেজেট প্রকাশ শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ চরফ্যাশনে বিশ্ব উরস শরীফ উপলক্ষে আজিমুশান ইসলামী জলসা অনুষ্ঠিত লালমনিরহাট জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মাথায় আসামি গ্রেফতার রাজনৈতিক অবস্থানের কারণে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ: স্ত্রী আবাসন সংকটে উত্তাল পর্তুগাল তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতসকালে ঢাকার বাতাস ‍‍`অস্বাস্থ্যকর‍‍` জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,আসন্ন ১৭নং ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস ছালাম মেম্বার জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’ রাশেদ খান সঞ্জয় গুপ্তের আকস্মিক মৃত্যু তেহরানে হামলায় স্ত্রীসহ পরিবারের ১২ সদস্যকে হারালেন হামেদ গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ ইসরায়েলে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা মিঠাপুকুরে খালিদ হাসান হত্যা মামলার আসামি আবু সাঈদ,এস আর বি’র সহায়তায় গ্রেফতার অনলাইনে সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, প্রতিকার পান না ৫৬ শতাংশ গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক ফলনের সাফল্য সাথিঁয়া বাসীর জনপ্রিয় ব্যক্তি,সাথিঁয়া থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নান্দাইল প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুড়াবাড়িয়া মোড় বাইতুল মাহফুজ জামে মসজিদে তিন বছর ধরে জুমার নামাজের ইমামতি ও খুতবা দেওয়ার দায়িত্ব পালন করে আসা খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ হিসেবে উল্লেখ করে জুমার আলোচনায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন খতিব মুফতি মুজিদুল ইসলাম।

খতিব মুফতি মুজিদুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার জুমার নামাজের আগে তাঁর আলোচনার বিষয় ছিল— ‘মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস-ঐতিহ্য এবং তা থেকে মুসলমানদের উত্তরণ’। এ সময় আলোচনার একপর্যায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, বক্তব্যের ওই অংশকে কেন্দ্র করেই মসজিদ কমিটির সভাপতি তাঁকে খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে খতিব মুফতি মুজিদুল ইসলাম প্রশ্ন তুলেছেন, দীর্ঘ তিন বছর নিষ্ঠা ও সুনামের সঙ্গে দ্বীনি খেদমত করার পর একটি বক্তব্যকে কেন্দ্র করে তাঁর সব অবদান কি মূল্যহীন হয়ে গেল?

তিনি বলেন, একজন ইমামের দায়িত্ব শুধু নামাজ পড়ানো কিংবা খুতবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে মানুষকে দ্বীনি শিক্ষা দেওয়া এবং সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলাও তাঁর দায়িত্বের অংশ। তবে প্রতিটি বক্তব্যে শালীনতা, দায়িত্বশীলতা ও সত্যনিষ্ঠা বজায় রাখা প্রয়োজন।

তিনি আরও বলেন, কোনো বক্তব্যের সঙ্গে কারও দ্বিমত থাকতেই পারে। সে ক্ষেত্রে আলোচনা, যুক্তি ও পারস্পরিক সম্মানের মাধ্যমে সমাধানের পথ খোঁজা সম্ভব। ব্যক্তিগত বিরোধ কিংবা কারও সম্মানহানি করা তাঁর উদ্দেশ্য নয়। তিনি কেবল নিজের দীর্ঘদিনের খেদমত, আত্মমর্যাদা ও ন্যায়সংগত আচরণের প্রত্যাশার কথা তুলে ধরেছেন।

খতিব মুফতি মুজিদুল ইসলামের প্রশ্ন একটি বক্তব্যের কারণে কি তিন বছরের দ্বীনি খেদমত ও অবদান এভাবে মূল্যহীন হয়ে যাবে?তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট সবার কাছে ন্যায়সংগত সমাধান প্রত্যাশা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট