1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মাথায় আসামি গ্রেফতার রাজনৈতিক অবস্থানের কারণে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ: স্ত্রী আবাসন সংকটে উত্তাল পর্তুগাল তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতসকালে ঢাকার বাতাস ‍‍`অস্বাস্থ্যকর‍‍` জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,আসন্ন ১৭নং ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস ছালাম মেম্বার জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ’ রাশেদ খান সঞ্জয় গুপ্তের আকস্মিক মৃত্যু তেহরানে হামলায় স্ত্রীসহ পরিবারের ১২ সদস্যকে হারালেন হামেদ গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ ইসরায়েলে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ ৮ হাজার টাকা মিঠাপুকুরে খালিদ হাসান হত্যা মামলার আসামি আবু সাঈদ,এস আর বি’র সহায়তায় গ্রেফতার অনলাইনে সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, প্রতিকার পান না ৫৬ শতাংশ গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক ফলনের সাফল্য সাথিঁয়া বাসীর জনপ্রিয় ব্যক্তি,সাথিঁয়া থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হ্যালোইনে সহিংসতার আশঙ্কা, ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি টেকনাফ মডেল থানা ও বাহারছড়া তদন্ত কেন্দ্র,হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ও শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ি পরিদর্শন গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস,আগুন জ্বালিয়ে চাঞ্চল্য দক্ষিণ আইচায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন প্রতিযোগিতায় ২৮টির মধ্যে ২৪টি পুরস্কার অর্জন করেছে চর কচ্ছপিয়ার দারুসুন্নাহ হাসনাইনীয়া মাদরাসা ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী উখিয়ার ইনানী সৈকতে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, দুই ঘণ্টা পর উদ্ধার মরদেহ টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টার পর ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

আবাসন সংকটে উত্তাল পর্তুগাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

আবাসন সংকট নিরসন এবং ভাড়া বাড়ানোর প্রস্তাবিত আইন বাতিলের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভের পর পর্তুগালের রাজধানী লিসবনের একটি চত্বর থেকে তাঁবুশিবির সরিয়ে দিয়েছে পুলিশ। রোববার (১ নভেম্বর) ভোরে রসিও স্কয়ারে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের স্থাপন করা অস্থায়ী তাঁবুগুলো উচ্ছেদ করা হয়। এ সময় তাঁবুশিবির ঘিরে থাকা শত শত বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে ঢাল ব্যবহার ও লাঠিপেটা করে পুলিশ।

শনিবার লিসবনের কেন্দ্রীয় এলাকায় হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তাঁরা রসিও স্কয়ারে ৫০টির বেশি তাঁবু স্থাপন করেন। দেশটির সংখ্যালঘু মধ্য-ডানপন্থি সরকারের প্রস্তাবিত ভাড়া আইন বাতিলের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের আশঙ্কা, নতুন আইন কার্যকর হলে পর্তুগালের আবাসন সংকট আরও প্রকট হবে।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে কয়েক ডজন পুলিশ সদস্য তাঁবুশিবিরে অভিযান চালান। তাঁদের সঙ্গে প্রশিক্ষিত কুকুরও ছিল। পুলিশ কমান্ডার ইউরি রদ্রিগেস তিনবার সতর্ক করে বলেন, অবৈধভাবে স্থাপন করা তাঁবু সরিয়ে না নিলে সেগুলো ভেঙে ফেলা হবে। এ কাজে বাধা দিলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

একই সময়ে পোর্তো শহরের দম জোয়াও প্রথম স্কয়ারে গড়ে ওঠা তুলনামূলক ছোট একটি তাঁবুশিবিরও উচ্ছেদ করে পুলিশ।

এর আগে সমাজতন্ত্রী দলের আইনপ্রণেতা পেদ্রো দেলগাদো আলভেস বলেছিলেন, রসিও স্কয়ারে পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। সেখানে বলপ্রয়োগ, শারীরিক সহিংসতা কিংবা লাঠিপেটার মতো পুলিশি পদক্ষেপের কোনো যৌক্তিকতা ছিল না। গত সপ্তাহেও এ ধরনের দৃশ্য দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।

এর এক সপ্তাহ আগে একই দুটি চত্বরে তাঁবুশিবির উচ্ছেদের সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা এবং কয়েক ডজন মানুষকে গ্রেপ্তারের ঘটনায় পুলিশের সমালোচনা হয়।

বিক্ষোভকারীদের দাবি, প্রস্তাবিত বিলটি বাতিল করতে হবে। বিলটি কার্যকর হলে বাড়িওয়ালাদের জন্য ভাড়াটিয়াদের উচ্ছেদ করা সহজ হবে এবং নতুন ভাড়ার চুক্তিতে ভাড়ার সর্বোচ্চ সীমা তুলে দেওয়া হবে। কট্টর ডানপন্থি দল চেগার বিরত থাকার কারণে বিলটি সংসদে প্রাথমিক পাঠে পাস হয়েছে।

প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো গত বৃহস্পতিবার বিলটি পুরোপুরি বাতিলের সম্ভাবনা নাকচ করে দেন। তবে কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটের আগে প্রস্তাবটিতে সংশোধনী আনার বিষয়ে আলোচনায় সম্মতি জানিয়েছেন তিনি। তাঁর মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য কমিয়ে আনা প্রয়োজন। তবে সরকারের মূল কর্মসূচির দিকনির্দেশনায় কোনো পরিবর্তন আসবে না।

ইউরোপের দেশগুলোর মধ্যে পর্তুগালে আবাসন সংকট অন্যতম তীব্র। এ সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তরুণেরা। ২০১৭ সালের পর দেশটিতে বাড়ির দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সময়ে নতুন ভাড়ার চুক্তিতে বাড়িভাড়াও প্রায় দ্বিগুণ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট