1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ার ইনানী সৈকতে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, দুই ঘণ্টা পর উদ্ধার মরদেহ টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টার পর ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত একটি হারানো বিজ্ঞপ্তি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান টেকনাফে ওসির যোগসাজে রাতের অধারে রিসোর্টের নির্মাণ কাজ,জনমনে প্রশ্ন লক্ষ্মীপুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছাত্র দলের নেতা মারধরের অভিযোগ  কক্সবাজার বাসীর জনপ্রিয় ব্যক্তি, কক্সবাজার পুলিশ সুপার এ.এন.এম.সাজেদুর রহমান মাদারীপুর জেলা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুশাসন, পরিবর্তন ও উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত এমবাপ্পে-ইয়ামালকে পেছনে ফেলে ব্যালন ডি’অর কেইনের, ইতিহাস গড়লেন পুতেয়াস অনলাইন টিকিটের কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না-সেলিমুজ্জামান সেলিম এমপি সরিষাবাড়ী বাসীর জনপ্রিয় ব্যক্তি, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে কৃষকদলের মিছিল চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল পরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ শুভ উদ্বোধন  রায়পুর উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি আব্দুল আল মামুন ও মিজানুর রহমান কার্যনির্বাহী সদস্য দুই সাংবাদিকের বিরুদ্ধে হয়রানি ও মামলার প্রতিবাদ ও মানববন্ধন তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সাক্ষাৎ গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে, আগে ঘর পরিষ্কার হোক হুতি হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চালুর ঘোষণা আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছর,প্রতিবন্ধকতা ও নাগরিক প্রত্যাশা আলোচনা সভা

উখিয়ার ইনানী সৈকতে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, দুই ঘণ্টা পর উদ্ধার মরদেহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে সাগরের স্রোতে ভেসে শান্ত (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর সৈকতের উত্তর পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। নিহত শান্ত ঢাকার খিলগাঁওয়ের ৯ নম্বর গোরান এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার দারুল আরকাম মাদ্রাসা ও ধানমন্ডির ফয়েজুল উলুম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল ইনানী সমুদ্রসৈকতে বেড়াতে আসে। সেখানে ফুটবল খেলা শেষে ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের স্রোতে তারা ভেসে যেতে থাকেন। পরে ১৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ থাকে শিশু শিক্ষার্থী শান্ত।
শান্ত নিখোঁজ হওয়ার পরপরই তাকে উদ্ধারে অভিযান শুরু করে কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীরা। দীর্ঘ তল্লাশির পর প্রায় দুই ঘণ্টা শেষে সৈকতের উত্তর পয়েন্ট থেকে তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যুর বিষয়টি জানা যায়।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সমুদ্রসৈকতে গোসলের সময় সাগরের স্রোত ও ঢেউয়ের ঝুঁকি সম্পর্কে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট