1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
এক বছর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্পিকার দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই,২৪ ঘণ্টায় ভর্তি ১৬৩১ জন নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামিলি কার্ড দিয়েছে-এস এম জিলানী এম পি রিয়াদ বিমানবন্দরে হুতিদের ভয়াবহ হামলা,পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত মাদারীপুরের ঐতিহাসিক “শকুনী লেক বাঁচাও” আন্দোলনকে ঘিরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘিরে উত্তেজনা,দুই শিক্ষার্থীকে মারধর সৌদি আরবের বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ শিবচরে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার বন্ধ ও জেলেদের চাল বিতরণ কর্মসূচীতে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ আটক-১ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়াতে ডিসিএইচ ট্রাস্টকে রাষ্ট্রপতির আহ্বান মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে মানবপাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল গ্রেফতার ডিমলা থেকে টাঙ্গাইলের রাকিবের লাশ উদ্ধার তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী অভিনন্দন ও কৃতজ্ঞতা অফিসের জরুরি ফাইল হাতে নিয়ে রাতে এসিল্যান্ডের বাসায় নাইটগার্ড সংবিধানে জুলাই ঘোষণাপত্র স্থায়ীভাবে অন্তর্ভুক্তির প্রস্তাব মাদারীপুরে বানিজ্য মেলায় লটারি ও টিকিট বিক্রির অভিযোগ, বন্ধে জেলা প্রশাসককে চেম্বার্স এন্ড কমার্সের লিখিত আবেদন খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ,স্বামী আটক

এক বছর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্পিকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

তুরস্কে অনুষ্ঠিত ১৫২তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে বাংলাদেশ আগামী এক বছরের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্ব দেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একই সঙ্গে সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ তোলা হয়েছিল, তা বিশ্ববাসীর কাছে নাকচ হয়ে গেছে বলে দাবি করেছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) দেশে ফিরে স্পিকার জানান, আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ ফোরামে আগামী এক বছরের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

স্পিকার বলেন, ফোরাম অব উইমেন ও ইয়ং পার্লামেন্টের অধিবেশনে লিঙ্গসমতা এবং রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি বিশ্বদরবারে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিরসন নিয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে স্পিকার বলেন, ‘সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ তোলা হয়, তা বিশ্ববাসীর কাছে সম্পূর্ণ নাকচ হয়ে গেছে।’

শেখ হাসিনার সরাসরি নির্দেশেই দেশে গুম ও খুনের মতো জঘন্য ঘটনা সংঘটিত হয় বলে উল্লেখ করে তিনি জানান, আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের তোলা দাবি ও অভিযোগগুলো ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।

এদিকে, একই দিনে আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অর্জন করেছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট