1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই,২৪ ঘণ্টায় ভর্তি ১৬৩১ জন নারীদের সম্মান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তাদের নামে ফ্যামিলি কার্ড দিয়েছে-এস এম জিলানী এম পি রিয়াদ বিমানবন্দরে হুতিদের ভয়াবহ হামলা,পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত মাদারীপুরের ঐতিহাসিক “শকুনী লেক বাঁচাও” আন্দোলনকে ঘিরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘিরে উত্তেজনা,দুই শিক্ষার্থীকে মারধর সৌদি আরবের বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ শিবচরে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার বন্ধ ও জেলেদের চাল বিতরণ কর্মসূচীতে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ আটক-১ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়াতে ডিসিএইচ ট্রাস্টকে রাষ্ট্রপতির আহ্বান মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে মানবপাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল গ্রেফতার ডিমলা থেকে টাঙ্গাইলের রাকিবের লাশ উদ্ধার তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী অভিনন্দন ও কৃতজ্ঞতা অফিসের জরুরি ফাইল হাতে নিয়ে রাতে এসিল্যান্ডের বাসায় নাইটগার্ড সংবিধানে জুলাই ঘোষণাপত্র স্থায়ীভাবে অন্তর্ভুক্তির প্রস্তাব মাদারীপুরে বানিজ্য মেলায় লটারি ও টিকিট বিক্রির অভিযোগ, বন্ধে জেলা প্রশাসককে চেম্বার্স এন্ড কমার্সের লিখিত আবেদন খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ,স্বামী আটক ঘোড়াঘাটে খেলাধুলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার আলটিমেটাম

দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই,২৪ ঘণ্টায় ভর্তি ১৬৩১ জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণহানি ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মশার কামড়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা প্রায় ৩০০ ছুঁইছুঁই, মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৯ জৃনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন রোগী।

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টার সার্বিক ডেঙ্গু পরিস্থিতির তথ্য এতে উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারানো ২৯৯ জনের মধ্যে কেবল অক্টোবরের প্রথম ৯ দিনেই মারা গেছেন ৫৪ জন। এর আগে সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।

প্রতিবেদনে জানানো হয়, গত একদিনে নতুন ভর্তি হওয়া ১ হাজার ৬৩১ জন রোগীকে নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ৮২ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৬২৭ জন। এ পর্যন্ত সর্বমোট সুস্থ হয়ে নিবাসে ফিরেছেন ৯১ হাজার ৭ জন।

ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে, যার সংখ্যা ৭০৩ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন, খুলনায় ১৮৪ জন, বরিশালে ২১৯ জন, রাজশাহীতে ১৪১ জন, ময়মনসিংহে ৬১ জন এবং রংপুর বিভাগে ৭৫ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট