
আলোকিত নিউজ ডেস্কঃ
গতকাল সোমবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ৭ ঘটিকা থেকে শুরু হয়ে রংপুর জেলার প্রার্থীদের রংপুর পুলিশ লাইন্স মাঠে তৃতীয় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)-এর প্রার্থীদের দৌড় ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষা সম্পন্ন হয়েছে।
Physical Endurance Test (PET)-পরীক্ষায় রংপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে শারীরিকভাবে ফিটনেস সম্পন্ন যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য বাছাইয়ের লক্ষ্যে সার্বিক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ,জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ টিআরসি নিয়োগ কার্যক্রমের সাথে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

রংপুরে শারীরিক মাপ,কাগজপত্র যাচাইকরণ ও Physical Endurance Test (PET)-পরীক্ষার সকল ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।