
স্টাফ রিপোর্টারঃ
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই(নিঃ) এসএম আশিকুর রহমান,ফোর্স সহ পৌরসভা এলাকায় হাইওয়ে রোডে এবং আশপাশ এলাকায় মাদক উদ্ধার ,চুরি অপরাধ প্রতিরোধ চেকপোস্ট অভিযান পরিচালনা কালে ইং-২৩/১১/২০২৬ তারিখ সকাল ৭.৩০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী ঢাকা মোড় হইতে শিয়ালীডাঙ্গা গামী পাকা রাস্তার উপর একটি অটোভ্যাান যোগে ৩ জন ব্যশক্তি ৩(তিন) টি সাদা প্ল্যাস্টিকের বস্তা সহ দেখিতে পাইয়া সন্দেহ হওয়ায় ভ্যানটি থামানোর জন্য সিগন্যাাল দিলে ভ্যান চালক ভ্যান থামিয়ে ৪/৫ জন দ্রুত পালানোর চেষ্টা কালে পুলিশ ব্যক্তিকে আটক করিতে সক্ষম হয়। ঘটনাস্থলেস্টে আরো ২/৩ জন পালিয়ে যায় আটককৃত ভ্যান এবং ধৃত ব্যক্তিদের হেফাজত হইতে ভ্যানে থাকা তিনটি প্ল্যাস্টিকের বস্তা তল্লাশি করিয়া বস্তার ভিতর হইতে ৩টি বৈদ্যুেতিক ট্রান্সফরমার এর ৬টি তামার তারের মূল্যবান কয়েল, যাহার মূল্য অনুমান ২,৪০,০০০/ টাকা এবং ট্রান্সফরমার চুরি করার যন্ত্রপাতি উদ্ধার পুর্বক করেন। জব্দ তালিকা মূলে জব্দ করেন।
আটক আসামি এবং অজ্ঞাতনামা পলাতক আসামিগন রাত্রী ১.০০ ঘটিকা হইতে ভোর ৪.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা স্থান হইতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করেছে বলে গ্রেফতারকৃত আসামি দয় স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামীঃ-১। মোঃ সুলতান মিয়া (৩৪), পিতা-মোঃ মোফাজ্জল@ মোফা মিস্ত্রি, মাতা-মোছাঃ তহমিনা, সাং-আটাপাড়া (আটাপুর, উচাই), থানা-র্পাঁচবিবি জেলা-জয়পুরহাট ২। মোঃ মাসুদ রানা (২৮) পিতা-মোঃ আনছার, মাতা-মোছাঃ মিনি বেগম, সাং-কালাপুকুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট। এ সংক্রান্তে ফুলবাড়ী থানায় মামলা নং-২০, তারিখ-২৩/১১/২০২৬ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ দন্ডবিধি রুজু হয়। ফুলবাড়ী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছেন।