1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আফগানিস্তানকে ধসিয়ে দিল বাংলাদেশ ইরানি ড্রোন হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় আগুন আজ শুরু হচ্ছে সাত দিনব্যাপী জাতীয় এসএমই পণ্যমেলা,উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-১ মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তার চরে আমনের বাম্পার ফলন,হাসি কৃষকের মুখে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগে পদ হারানো সেই দুই বিএনপি নেতা মুচলেকায় ফিরলেন স্বপদে অতিবর্ষণ ও বৈরী আবহাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি,দিশেহারা কৃষকরা টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করা হলো বঙ্গবন্ধুর সমাধিসৌধ ইসরায়েলি হামলায় পা হারানো সাংবাদিকের হাতে সিপিজের সম্মাননা আজ সশস্ত্রবাহিনী দিবস মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত আইনশৃঙ্খলা দরকার না হলে আপনারাই রক্ষা করেন’গোপালগঞ্জে পুলিশ প্রধান নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা বিদেশি উসকানিতে জীবন ঝুঁকিতে না ফেলার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বদলগাছীতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল উনষ্ঠিত মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হাসিনা পুত্র জয় ও তার বন্ধু আনীর চৌধুরীর কাছে তথ্য পাচারের অভিযোগ ফ্যাসিস্ট হাসিনা ও পলকের কমিশন পার্টনার আইসিটি সচিব মামুনের দিকে চালের সঙ্গে বাড়ল সবজির দাম,স্থির ডিম-মুরগির বাজার লর্ডসে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ,প্রতিপক্ষ নেপাল লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী দুপুরেই উড়িষ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আকভান’-বাংলাদেশে ঝড়বৃষ্টির সতর্কতা ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা-কর্মী গ্রেফতার

ইরানি ড্রোন হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় আগুন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

প্রতিবেশী দেশ বাহরাইনে আবারও হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। শনিবার দিবাগত রাতে ইরানি ড্রোনের আঘাতে দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘ইরানি আগ্রাসনের’ অংশ হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে স্থাপনাটির সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন নেভাতে কাজ করছে সিভিল ডিফেন্সের দলগুলো।

তবে ক্ষতিগ্রস্ত শিল্প স্থাপনাটির নাম কিংবা অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেয়নি বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে, পৃথক এক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে অভিযান চালানো হয়েছে। এ অভিযানে ঘাঁটি দুটিতে মোতায়েন যুক্তরাষ্ট্রের দুটি ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ধ্বংস করার দাবিও করেছে সংস্থাটি।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, “যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ (MQ-1) ও এমকিউ-৯ (MQ-9) গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পর, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স ওই ঘাঁটিগুলোতে থাকা মার্কিন সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। এ অভিযান ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইরানের ওপর অব্যাহত আগ্রাসন, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং (হরমুজ প্রণালির) হাঙ্গাম দ্বীপে অবস্থিত একটি (ইরানি) রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব।”

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ইরানের সিতরা দ্বীপে গিয়ে পড়ে। এতে দ্বীপটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ‘বাহরাইন নিউজ’ নামের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইরনা জানিয়েছে, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বারবার ত্রুটি দেখা দেওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহর (ফিফথ ফ্লিট) মোতায়েন রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটি বারবার হামলার শিকার হয়েছে। এখনও এসব হামলা অব্যাহত রয়েছে। গত সেপ্টেম্বর থেকে কয়েক সপ্তাহের বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে বাহরাইনে তিন দফা ড্রোন হামলা চালিয়েছে ইরান। ২১ নভেম্বরের আগে সর্বশেষ হামলাটি হয়েছিল ১৭ নভেম্বর।

ইরানের সর্বশেষ হামলার প্রতিক্রিয়া

শনিবার দিবাগত রাতের হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে, ইরানকে ‘২৮১৭ নম্বর রেজল্যুশন বাস্তবায়নে বাধ্য করতে ‘দৃঢ় পদক্ষেপ’ গ্রহণ করা হোক।

এর আগে, ১৭ নভেম্বরের ড্রোন হামলার পর এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসিম মোহামেদ আল-বুদাইউই বলেছিলেন, বাহরাইনের নিরাপত্তা, ভূখণ্ডগত অখণ্ডতা, বিভিন্ন স্থাপনা এবং সেখানে বসবাসরত নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা জিসিসিভুক্ত সব দেশের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। নিজেদের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যেকোনো হুমকি মোকাবিলায় জোটের সদস্যরা ঐক্যবদ্ধ।

বিবৃতিতে জিসিসি মহাসচিব আরও বলেছিলেন, “এই হামলার মোকাবিলায় বাহরাইন যে পদক্ষেপই গ্রহণ করুক না কেন, জিসিসি তার প্রতি সমর্থন জানাবে”।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট