1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পোশাক শ্রমিকদের মজুরি প্রস্তাব জমা মালিকপক্ষের,অঙ্ক প্রকাশে অনীহা বোর্ডের পার্বতীপুরে টাপেন্টাডলসহ নারী আটক,নগদ অর্থ ৪৩ হাজার ৬৩০ টাকা ও ৮টি মোবাইল ফোন জব্দ বাংলাদেশ পুলিশে বড় আকারের জনবল নিয়োগ বিজ্ঞপ্তি গোবিন্দগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত গোপালগঞ্জে সাবেক কাউন্সিলর আল-আমিনের নেতৃত্বে বিশাল মিছিল জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে বিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ-৩১ পাঁচ প্রভাবশালী দেশের দূতের সঙ্গে বৈঠক, এরপরই ঢাকা ছাড়ছেন খলিলুর রহমান টেলিভিশনের গণ্ডি পেরিয়ে মঞ্চে নুসরাত লিয়ার বাজিমাত আশুলিয়ায় কসাই মতি আটক,ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ আবারও যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকার আসর অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অধ্যক্ষ মজনু হাওলাদারের “আমার জেল জীবন”বইয়ের মোড়ক উন্মোচন রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষে প্যারেড অনুষ্ঠিত লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আফগানিস্তানকে ধসিয়ে দিল বাংলাদেশ ইরানি ড্রোন হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় আগুন আজ শুরু হচ্ছে সাত দিনব্যাপী জাতীয় এসএমই পণ্যমেলা,উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-১ মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তার চরে আমনের বাম্পার ফলন,হাসি কৃষকের মুখে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগে পদ হারানো সেই দুই বিএনপি নেতা মুচলেকায় ফিরলেন স্বপদে অতিবর্ষণ ও বৈরী আবহাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি,দিশেহারা কৃষকরা টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করা হলো বঙ্গবন্ধুর সমাধিসৌধ ইসরায়েলি হামলায় পা হারানো সাংবাদিকের হাতে সিপিজের সম্মাননা আজ সশস্ত্রবাহিনী দিবস মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত

পার্বতীপুরে টাপেন্টাডলসহ নারী আটক,নগদ অর্থ ৪৩ হাজার ৬৩০ টাকা ও ৮টি মোবাইল ফোন জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আনোয়ারুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরের পার্বতীপুরে মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মনোয়ারা বেগম মনি (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের আমেরিক্যান ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাঁকে ১৪ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,একই এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, মোমিনুল ইসলাম ও হাশেম আলী এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহিনুর ইসলামসহ পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় মনোয়ারা বেগম মনিকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।

অভিযানকালে তাঁর কাছ থেকে ১৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ৬৩০ টাকা,মাদক সেবনে ব্যবহৃত বিপুল পরিমাণ ফয়েল পেপার এবং ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনের মধ্যে ৭টি বাটন ফোন ও একটি স্মার্টফোন রয়েছে।

পুলিশের দাবি, আটক মনোয়ারা বেগম মনি আমেরিক্যান ক্যাম্প এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জানান।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান,আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট