1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সক্ষমতা বাড়াতে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প নিয়ামতপুরে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের স,মিল,নিঃস্ব মালিক গাজীপুররের কোনাবাড়ীতে শ্রমিক আন্দোলন ও সড়ক অবরোধ বালিয়াডাঙ্গীতে মোটরবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে আহত মুন্না ও মিলন নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক ম্যানেজিং কমিটির সভাপতি পদের যোগ্যতা নির্ধারণ,পরিপত্র জারি সিরাজগঞ্জে আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সাইবার নিরাপত্তায় সম্ভাবনার নতুন দিগন্ত গড়ছেন পিরোজপুরের ইয়াসিন হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি শিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রান্সফরমার চোর আটক রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের চাপ ঢাকাসহ ৭ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন কেন্দুয়ায় জরিমানাতেও থামছে না হিমালয় ফিলিং স্টেশনের অনিয়ম,১ লাখ টাকা জরিমানা হাকিমপুরের হিলিতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামা তাজেল গ্রেফতার পোশাক শ্রমিকদের মজুরি প্রস্তাব জমা মালিকপক্ষের,অঙ্ক প্রকাশে অনীহা বোর্ডের পার্বতীপুরে টাপেন্টাডলসহ নারী আটক,নগদ অর্থ ৪৩ হাজার ৬৩০ টাকা ও ৮টি মোবাইল ফোন জব্দ বাংলাদেশ পুলিশে বড় আকারের জনবল নিয়োগ বিজ্ঞপ্তি গোবিন্দগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত গোপালগঞ্জে সাবেক কাউন্সিলর আল-আমিনের নেতৃত্বে বিশাল মিছিল জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে বিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ-৩১ পাঁচ প্রভাবশালী দেশের দূতের সঙ্গে বৈঠক, এরপরই ঢাকা ছাড়ছেন খলিলুর রহমান টেলিভিশনের গণ্ডি পেরিয়ে মঞ্চে নুসরাত লিয়ার বাজিমাত আশুলিয়ায় কসাই মতি আটক,ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ আবারও যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকার আসর অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অধ্যক্ষ মজনু হাওলাদারের “আমার জেল জীবন”বইয়ের মোড়ক উন্মোচন

পল্লী বিদ্যুতের সক্ষমতা বাড়াতে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

ঢাকা,চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ১৩ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ে দুটি বড় প্রকল্প হাতে নিচ্ছে সরকার। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে নতুন উপকেন্দ্র ও বিতরণ লাইন নির্মাণের মাধ্যমে জাতীয় গ্রিডে অতিরিক্ত ২ হাজার ৬৮১ এমভিএ বিদ্যুৎ বিতরণের সক্ষমতা যুক্ত হবে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) উদ্যোগে নেওয়া প্রকল্প দুটির মোট ব্যয়ের মধ্যে প্রায় ৮ হাজার ৯৪৪ কোটি টাকা বা ৭৩১ মিলিয়ন ডলার বিদেশি ঋণ থেকে সংস্থান করা হবে। এ অর্থ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রকল্প দুটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।

একনেকের তথ্য অনুযায়ী, আজকের সভায় নতুন চারটি এবং সংশোধিত ১০টিসহ মোট ১৪টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হবে। বিদ্যুৎ খাতের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ, সংস্কৃতি, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সড়ক পরিবহন বিভাগের একাধিক প্রকল্পও রয়েছে তালিকায়। এ ছাড়া পরিকল্পনামন্ত্রী এর আগে যে সাতটি প্রকল্প অনুমোদন দিয়েছেন, সেগুলোর বিষয়ে একনেক সদস্যদের অবহিত করা হবে।

প্রকল্পের নথি পর্যালোচনায় দেখা গেছে, ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬০১ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৬২ কোটি ৯৩ লাখ টাকা, এডিবির ঋণ হিসেবে ২০০ মিলিয়ন ডলার বা প্রায় ২ হাজার ৪৫৫ কোটি টাকা এবং বাপবিবোর নিজস্ব তহবিল থেকে ১ হাজার ১৮৩ কোটি টাকা ব্যয় করা হবে।

নথিতে বলা হয়েছে, ১৩টি সমিতির এলাকায় ২০৩৩ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা বেড়ে ৯ হাজার ৭৬০ এমভিএতে পৌঁছাবে। বর্তমানে চলমান প্রকল্পসহ বিদ্যুৎ বিতরণের সক্ষমতা রয়েছে ৬ হাজার ৯৩০ এমভিএ। ফলে চাহিদার বিপরীতে ঘাটতি দাঁড়াবে ২ হাজার ৮৩০ এমভিএ।

এই ঘাটতি মোকাবিলায় প্রস্তাবিত প্রকল্পের আওতায় ৫২টি নতুন উপকেন্দ্র নির্মাণ করা হবে। পাশাপাশি ১২টি উপকেন্দ্রের ক্ষমতা বাড়িয়ে ১ হাজার ২৬৫ এমভিএ এবং তিনটি উপকেন্দ্রে অতিরিক্ত ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে আরও ৩০ এমভিএ সক্ষমতা যুক্ত করা হবে। সব মিলিয়ে বিতরণ সক্ষমতা বাড়বে ১ হাজার ২৯৫ এমভিএ। এ ছাড়া ৪ হাজার ২০০ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ ও সংস্কার করা হবে।

অন্য প্রকল্পটির আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির অবকাঠামো উন্নয়নে ৮ হাজার ৯৭৯ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে সরকার দেবে ১ হাজার ২৮২ কোটি টাকা, বাপবিবো নিজস্ব তহবিল থেকে দেবে ১ হাজার ২০৭ কোটি টাকা। বাকি ৫৩১ মিলিয়ন ডলার বা প্রায় ৬ হাজার ৪৮৯ কোটি টাকা ঋণ হিসেবে দেবে এআইআইবি।

এই অঞ্চলের ১৯টি সমিতিতে ২০৩১ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা বেড়ে ৭ হাজার ৩৭০ এমভিএ হবে বলে প্রাক্কলন করা হয়েছে। বিপরীতে বর্তমানে বিতরণ সক্ষমতা রয়েছে ৫ হাজার ২৯৪ এমভিএ। ফলে ঘাটতি থাকবে ২ হাজার ৭৬ এমভিএ। এই ঘাটতি পূরণে ৯০টি নতুন উপকেন্দ্র নির্মাণ করে ১ হাজার ৩৮৬ এমভিএ সক্ষমতা বাড়ানো হবে।

এ ছাড়া ২৩ হাজার ৪৩৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ ও উন্নয়ন, ছয়টি সুইচিং স্টেশন স্থাপন এবং কুমিল্লা ও চট্টগ্রাম জোনে আধুনিক স্ক্যাডা (এসসিএডিএ) ব্যবস্থা চালু করা হবে।

প্রকল্প দুটির আওতায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় আধুনিক ‘ফল্ট লোকেটর’ স্থাপন করা হবে। এর মাধ্যমে বিদ্যুৎ বিভ্রাটের কারণ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে, ফলে সরবরাহ স্বাভাবিক করাও সহজ হবে।

প্রকল্প বাস্তবায়নের পর ঢাকার পার্শ্ববর্তী এলাকায় সিস্টেম লস ৫ দশমিক ১ শতাংশ থেকে কমিয়ে ৪ দশমিক ৫৭ শতাংশে নামানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একইভাবে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে সিস্টেম লস ১০ দশমিক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ৮ দশমিক ৪০ শতাংশে আনার পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট