1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার বন্ধ ও জেলেদের চাল বিতরণ কর্মসূচীতে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ আটক-১ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়াতে ডিসিএইচ ট্রাস্টকে রাষ্ট্রপতির আহ্বান মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে মানবপাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল গ্রেফতার ডিমলা থেকে টাঙ্গাইলের রাকিবের লাশ উদ্ধার তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী অভিনন্দন ও কৃতজ্ঞতা অফিসের জরুরি ফাইল হাতে নিয়ে রাতে এসিল্যান্ডের বাসায় নাইটগার্ড সংবিধানে জুলাই ঘোষণাপত্র স্থায়ীভাবে অন্তর্ভুক্তির প্রস্তাব মাদারীপুরে বানিজ্য মেলায় লটারি ও টিকিট বিক্রির অভিযোগ, বন্ধে জেলা প্রশাসককে চেম্বার্স এন্ড কমার্সের লিখিত আবেদন খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ,স্বামী আটক ঘোড়াঘাটে খেলাধুলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার আলটিমেটাম বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ,লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন লুৎফুর রহমান আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন,আবার আমার কাছে বিজ্ঞাপন চাইবেন’-সাংবাদিককে এসিল্যান্ড শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘর ও কবরস্থান উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে রংপুর জেলা পরিষদের ১ কোটি ৯ লাখ টাকা সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে নানা আয়োজন,বিজয়ীদের পুরস্কার বিতরণ বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

শিবচরে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার বন্ধ ও জেলেদের চাল বিতরণ কর্মসূচীতে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরের শিবচরে মৎস্য অভিযান- ২০২৬ ও জেলেদের মাঝে চাল বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (৮, অক্টোবর) সকালে শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে চরজানাজাত হাইস্কুল মাঠে আয়োজিত ইলিশ রক্ষা ও প্রজনন বৃদ্ধিতে সচেতনতা সভা ও জেলেদের মাঝে সরকারী মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ভিজিএফ এর ২৫ কেজি করে চাল বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথির আসন গ্রহন করেন প্রতিমন্ত্রী । এসময় উপস্থিত ছিলেন শিবচর-মাদারীপুর-১ আসনের এমপি সাঈদউদ্দিন আহম্মেদ হানজালা, মাদারীপুর জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার, পুলিশ সুপার মো. ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এইচ, এম ইবনে মিজান,শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, উপজেলা বিএনপি’র আহবায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, বিএনপি দলীয় মনোনীত সাবেক এমপি প্রার্থী নাদিরা চৌধুরী মিঠু সহ জেলা-উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও ভিজিএফ চালের মনোনীত জেলে পরিবার।

এসময় প্রধান অতিথি মৎস্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) বলেন, সরকারী সিদ্ধান্ত মোতাবেক ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের নিরাপদ প্রজনন ও বংশ বৃদ্ধির লক্ষ্যে ইলিশ আহরণ, বিপনন, পরিবহন ও বাজারজাত করণ যেহেতু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেহেতু এই উদ্যোগকে বাস্তবায়ন করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি জেলে পরিবার থেকে শুরু করে মৎস্য কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সহ আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এজন্য সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। বিশেষ করে জেলে ভাইদের সরকারী নির্দেশনাগুলো মেনে চলে ২২ দিন ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকতে হবে এবং এজন্য জেলেদের মাঝে বর্তমান সরকার ২৫ কেজি করে চাল ভিজিএফের মাধ্যমে মানবিক সহায়তা হিসাবে বিতরণ করছে। এই নির্দেশনা লংঘন না করার জন্য তিনি সবাইকে আহবান জানান। এসময় অন্যান্য বক্তারা নিষেধাজ্ঞাকালীন সময়ে ইলিশ শিকার, পরিবহন, মজুত ও ক্রয়-বিক্রয় বন্ধে প্রশাসনকে কঠোর নজরদারির করার অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট