1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়াতে ডিসিএইচ ট্রাস্টকে রাষ্ট্রপতির আহ্বান মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে মানবপাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল গ্রেফতার ডিমলা থেকে টাঙ্গাইলের রাকিবের লাশ উদ্ধার তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী অভিনন্দন ও কৃতজ্ঞতা অফিসের জরুরি ফাইল হাতে নিয়ে রাতে এসিল্যান্ডের বাসায় নাইটগার্ড সংবিধানে জুলাই ঘোষণাপত্র স্থায়ীভাবে অন্তর্ভুক্তির প্রস্তাব মাদারীপুরে বানিজ্য মেলায় লটারি ও টিকিট বিক্রির অভিযোগ, বন্ধে জেলা প্রশাসককে চেম্বার্স এন্ড কমার্সের লিখিত আবেদন খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ,স্বামী আটক ঘোড়াঘাটে খেলাধুলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার আলটিমেটাম বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ,লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন লুৎফুর রহমান আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন,আবার আমার কাছে বিজ্ঞাপন চাইবেন’-সাংবাদিককে এসিল্যান্ড শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘর ও কবরস্থান উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে রংপুর জেলা পরিষদের ১ কোটি ৯ লাখ টাকা সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে নানা আয়োজন,বিজয়ীদের পুরস্কার বিতরণ বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ক্রীড়া কার্ড ও ভাতায় ২০০ কোটি টাকা বরাদ্দ: আমিনুল হক শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ: ইরান গোপালগঞ্জে শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর

দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়াতে ডিসিএইচ ট্রাস্টকে রাষ্ট্রপতির আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসাসেবা কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ঢাকা কমিউনিটি হাসপাতাল (ডিসিএইচ) ট্রাস্টের সমন্বয়ক অধ্যাপক ডা. মাহমুদর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ‘ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’

মির্জা ফখরুল ইসলাম জানান, তিনি নিজেও অনেক দরিদ্র রোগীকে ওই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন এবং প্রতিষ্ঠানটি তাদের চিকিৎসাসেবায় সহযোগিতা করেছে। এজন্য ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

প্রতিনিধিদলের পক্ষ থেকে হাসপাতাল ও স্বাস্থ্যসেবার বিষয়ে সহযোগিতা কামনা করা হলে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় প্রতিনিধিদল আগামী ৩০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিতব্য ‘ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেজিলিয়েন্ট বাংলাদেশ: লিডিং দ্য ফিউচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়। তারা রাষ্ট্রপতির হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। রাষ্ট্রপতি অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রকল্প ও গবেষণা পরিচালক মো. গোলাম মোস্তফা, পরিচালক প্রফেসর ডা. ওমর শরীফ ইবনে হাসান ও জনসংযোগ বিভাগের পরিচালক ওয়াকার হোসেন তপন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিব উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট