1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ,দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন শকুনী লেক বাঁচাও,পরিবেশ বাঁচাও, মাদারীপুর বাঁচাও”শিরোনামে মাদারীপুরে মতবনিময় সভা অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে সরাইলে ‘পুবের আলো’র উদ্বোধন বাংলাদেশকে ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য স্বর্ণপদক পদপ্রাপ্ত জাতীয় সাইক্লিষ্ট আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলাম মোস্তফা সাখাওয়াত গোপালগঞ্জ ভ্রাম্যমান আদালতে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা কাইশার শুভ্রতায় যমুনার চর: বুকভরা কষ্টেও হাসে ছিন্নমূল মানুষের সংসার আজ জাতীয় কন্যাশিশু দিবস সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা গৌরব,ঐতিহ্য ও সংগ্রামের ৩৩ বছরে ‘জিয়া মঞ্চ’ মাদারীপুরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মিঠাপুকুরে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকার, অক্টোবরে চুক্তি: বিমানমন্ত্রী ঈশ্বরগন্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের ফোনকল না ধরার অভিযোগ সরাইলে অবসর নেওয়া প্রধান শিক্ষককে বিদায় জানালেন শিক্ষার্থীরা ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে পঞ্চগড় পৌরসভায় ২৭ টি ডাস্টবিন বিতরণ উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক বাংলাদেশের জন্য কী সুখবর দিল যুক্তরাষ্ট্র? প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা কমিটিতে উপজেলা প্রেসক্লাব সভাপতিকে অন্তর্ভুক্ত

ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ,দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার ৩ নম্বর সরিষা ইউনিয়ন এলাকার বাসিন্দাদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমনও অংশ নেন। তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য দেন এবং মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করেন।

ওসি সাজ্জাদ রোমন বলেন, ঘটনার তদন্তে দ্রুততম সময়ের মধ্যে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করায় তিনি পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা ও প্রয়োজনীয় প্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, মূল আসামিসহ মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। মামলার কার্যক্রমে কোনো ধরনের কালক্ষেপণ করা হবে না।

তিনি এ বিষয়ে এলাকাবাসী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, পুলিশ যেভাবে দ্রুততার সঙ্গে আসামিদের গ্রেপ্তার করেছে, একইভাবে পরবর্তী আইনগত কার্যক্রমও দ্রুত সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা করা হয়েছে। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন আদালতে করা হয়েছে।

মানববন্ধন থেকে এলাকাবাসী ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতসহ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট