1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বানিজ্য মেলায় লটারি ও টিকিট বিক্রির অভিযোগ, বন্ধে জেলা প্রশাসককে চেম্বার্স এন্ড কমার্সের লিখিত আবেদন খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ,স্বামী আটক ঘোড়াঘাটে খেলাধুলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার আলটিমেটাম বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ,লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন লুৎফুর রহমান আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন,আবার আমার কাছে বিজ্ঞাপন চাইবেন’-সাংবাদিককে এসিল্যান্ড শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘর ও কবরস্থান উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে রংপুর জেলা পরিষদের ১ কোটি ৯ লাখ টাকা সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে নানা আয়োজন,বিজয়ীদের পুরস্কার বিতরণ বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ক্রীড়া কার্ড ও ভাতায় ২০০ কোটি টাকা বরাদ্দ: আমিনুল হক শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ: ইরান গোপালগঞ্জে শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর ঈম্বরগঞ্জে জনগনের সেবার মান উন্নত করার জন্য ঈশ্বরগঞ্জ থানাকে কভার ভ্যান দিলেন এমপি মাজেদ সুন্দরবন-মংলা আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার জং ধরছে মামলার আলামতে,পড়ে আছে ৩৫ হাজার গাড়ি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও ডা.জুবাইদা রহমানের ছবি প্রকাশ শরীয়তপুরে পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধে ভাঙন ঈশ্বরগন্জে ঞ্জিপিএ-৫ প্রাপ্ত ১৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো”ইচ্ছা” বদলগাছীতে শিয়ালের কামড়ে জলাতঙ্কে যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু সরকারকে দুর্বল মনে করলে তা ভুল হবে: চিফ হুইপ

শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘর ও কবরস্থান উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে রংপুর জেলা পরিষদের ১ কোটি ৯ লাখ টাকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘর ও কবরস্থান উন্নয়নসহ রংপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদের অনুকূলে ১ কোটি ৯ লাখ টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
গত ২৯ সেপ্টেম্বর২০২৬ গণঅভ্যুত্থানের শহীদ বীর আবু সাঈদের কবর জিয়ারত করে উপরোক্ত কথাগুলো বলেন,বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রংপুর, গাইবান্দা ও কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মীর শাহে আলম।
এ সময় উপস্থিত ছিলেন,রংপুর সংরক্ষিত আসনের এমপি এ্যাড রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান,রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন,রউক চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু,জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার মকছদার রহমান
কাউনিয়া বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা, মিঠাপুকুর উপজেলা বিএনপি সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সসন পাইকাড়, জেলা বিএনপি সদস্য সাজেদুর রহমান রানা, পীরগন্জ উপজেরা বিএনপি’র সভাপতি পলাশ সহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতের ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে এককালীন এ অর্থ অবমুক্ত করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে রংপুর জেলা পরিষদের অনুকূলে এ অর্থ ছাড়ের সরকারি মঞ্জুরি দেওয়া হয়।
সরকারি মঞ্জুরি পত্র অনুযায়ী, বরাদ্দের অর্থে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘর ও কবরস্থান উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের বাইসাইকেল সরবরাহ ৫ লক্ষ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য ২ লক্ষ টাকা ও পীরগন্জ কচিমননেছা মাধ্যমিক বিদ্যালয় উন্নয়নের জন্য ২ লক্ষ টাকা বরাদ্ধ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট