1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাবা হলেন এনদ্রিক,ছেলের নাম রাখলেন কেনদ্রিক ইয়েমেনে আরও ছয় মাস সংঘাতের আশঙ্কা সৌদি আরবের অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত সিরাজগঞ্জে সাবেক এমপির বাসভবন ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ,শহরে উত্তেজনা। বেলগোরোদে ইউক্রেনের দুই হাজার হামলা,নিহত-১০ সৌরবিদ্যুৎ ব্যবহারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর,অগ্নিসংযোগ নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা আকাশসীমা লঙ্ঘন করায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা বদলগাছীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নিয়ামতপুরে সরকারি খাসজমি দখল নিয়ে সংঘর্ষ, ভাঙচুর করা হলো বসতঘর এলাকায় উত্তেজনা গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক,মাঠে সক্রিয় যৌথ বাহিনী শিক্ষক আসেন না,স্বাস্থ্যসেবাও অধরা বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব,স্পিকার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম নির্বৃত্তকরনের জন্য,জননিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে এবং মাদকসহ অবৈধ মালামাল উদ্ধারে চেকপোস্ট পরিদর্শন বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম,মানবিক উদ্যোগে প্রশংসা গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেন দখলের দ্বারপ্রান্তে হুতি বিদ্রোহীরা নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ব্যবসার মালামাল গচ্ছিত রাখার পর আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ  লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালী, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মন্ত্রীর কেন্দুয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা সরকারি বাহিনীর পিছু হটায় বাব এল-মান্দেবে হুতিদের নিয়ন্ত্রণ

রিয়াদ বিমানবন্দরে হুতিদের ভয়াবহ হামলা,পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চালানো এক ভয়াবহ হামলায় পাইলটসহ অন্তত তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

শুক্রবার (০৯ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে হুতি বিদ্রোহীদের পরিচালিত এ হামলার তথ্য ও হতাহতের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। অন্যদিকে হুতি বিদ্রোহীরাও প্রকাশ্যে এ হামলার দায় স্বীকার করেছে।

সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুই দফায় বিমানবন্দরে হামলা চালানো হয়। প্রথম দফায় বিমানবন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় এবং দ্বিতীয় দফায় সরাসরি উড়োজাহাজকে নিশানা করা হয়। হুতি বিদ্রোহীরা জানিয়েছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া গ্রুপ পৃথক বিবৃতিতে জানায়, হামলায় নিহতদের মধ্যে তাদের এক জ্যেষ্ঠ বিমানচালক ক্যাপ্টেন হামুদ আলি আলকালথামী রয়েছেন। সংস্থাটির রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি উড়োজাহাজও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেটিতে তখন কোনো যাত্রী ছিলেন না। ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম সৌদির জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটি প্রত্যক্ষ ক্ষতির মুখে পড়ল।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় দেশি-বিদেশি বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি ও আঘাতের মাত্রা হালকা থেকে গুরুতর। প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিমানবন্দরের সার্বিক ফ্লাইট পরিচালনা কার্যক্রম পুনরায় স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

ইয়েমেনের জাতিসংঘ-স্বীকৃত সরকারি বাহিনীকে সৌদি আরব সামরিক সহায়তা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। ঘটনার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে রিয়াদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট