1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের চিকিৎসাসেবা বাড়াতে ডিসিএইচ ট্রাস্টকে রাষ্ট্রপতির আহ্বান মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে মানবপাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল গ্রেফতার ডিমলা থেকে টাঙ্গাইলের রাকিবের লাশ উদ্ধার তরুণের স্বপ্নসারথি ও কারিগরি শিক্ষার রূপকার অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী অভিনন্দন ও কৃতজ্ঞতা অফিসের জরুরি ফাইল হাতে নিয়ে রাতে এসিল্যান্ডের বাসায় নাইটগার্ড সংবিধানে জুলাই ঘোষণাপত্র স্থায়ীভাবে অন্তর্ভুক্তির প্রস্তাব মাদারীপুরে বানিজ্য মেলায় লটারি ও টিকিট বিক্রির অভিযোগ, বন্ধে জেলা প্রশাসককে চেম্বার্স এন্ড কমার্সের লিখিত আবেদন খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ,স্বামী আটক ঘোড়াঘাটে খেলাধুলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার আলটিমেটাম বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ,লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন লুৎফুর রহমান আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন,আবার আমার কাছে বিজ্ঞাপন চাইবেন’-সাংবাদিককে এসিল্যান্ড শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘর ও কবরস্থান উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে রংপুর জেলা পরিষদের ১ কোটি ৯ লাখ টাকা সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে নানা আয়োজন,বিজয়ীদের পুরস্কার বিতরণ বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ক্রীড়া কার্ড ও ভাতায় ২০০ কোটি টাকা বরাদ্দ: আমিনুল হক শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ: ইরান গোপালগঞ্জে শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর

অফিসের জরুরি ফাইল হাতে নিয়ে রাতে এসিল্যান্ডের বাসায় নাইটগার্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বাসায় রাতে নামজারির ফাইল নিয়ে যাওয়ার ঘটনায় তাঁর বক্তব্যে অসংগতি দেখা দিয়েছে। ভূমি অফিসের এক নাইটগার্ড সাংবাদিকদের জানিয়েছেন, তিনি নামজারির ফাইল আনতে গিয়েছিলেন। তবে সহকারী কমিশনার (ভূমি) প্রথমে বলেন, ওই কর্মচারী তাঁর বাসায় বাজার দিতে গিয়েছিলেন। পরে নাইটগার্ডের বক্তব্য জানতে গেলে তিনি বলেন, ক্যান্সারে আক্রান্ত এক রোগীর ফাইল মানবিক কারণে সই করানোর জন্য নেওয়া হয়েছিল।

একই ঘটনা নিয়ে দুই ধরনের ব্যাখ্যায় প্রশ্ন উঠেছে সরকারি নথি ব্যবস্থাপনা ও দাপ্তরিক স্বচ্ছতা নিয়ে। সংশ্লিষ্ট নামজারির ফাইল অনলাইনে থাকা সত্ত্বেও রাতে সেটি বাসায় নেওয়ার প্রয়োজন কেন হয়েছিল, তা নিয়ে প্রশ্ন ওঠেছে।

ভূমি অফিসের নাইটগার্ডের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। নামজারি-সংক্রান্ত কাজে মিউটেশন সহকারী পদে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী থাকার পরও কেন নাইটগার্ডকে ফাইল আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হলো, তা নিয়েও প্রশ্ন রয়েছে। রাতে তাঁর অনুপস্থিতিতে অফিসের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হয়েছিল, সেটিও স্পষ্ট নয়।

অন্যদিকে, নাইটগার্ডের বাজার দিতে যাওয়ার ব্যাখ্যা সত্য হলে সরকারি কর্মচারীকে ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়টিও সামনে আসে। ঘটনাটির প্রকৃত কারণ, ফাইল পরিবহনের অনুমোদন এবং সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন ঈশ্বরগন্জের সচেতন মহল।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট