1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বানিজ্য মেলায় লটারি ও টিকিট বিক্রির অভিযোগ, বন্ধে জেলা প্রশাসককে চেম্বার্স এন্ড কমার্সের লিখিত আবেদন খান্দারপাড়ায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ,স্বামী আটক ঘোড়াঘাটে খেলাধুলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার আলটিমেটাম বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ,লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন লুৎফুর রহমান আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন,আবার আমার কাছে বিজ্ঞাপন চাইবেন’-সাংবাদিককে এসিল্যান্ড শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘর ও কবরস্থান উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে রংপুর জেলা পরিষদের ১ কোটি ৯ লাখ টাকা সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে নানা আয়োজন,বিজয়ীদের পুরস্কার বিতরণ বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ক্রীড়া কার্ড ও ভাতায় ২০০ কোটি টাকা বরাদ্দ: আমিনুল হক শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ: ইরান গোপালগঞ্জে শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর ঈম্বরগঞ্জে জনগনের সেবার মান উন্নত করার জন্য ঈশ্বরগঞ্জ থানাকে কভার ভ্যান দিলেন এমপি মাজেদ সুন্দরবন-মংলা আনন্দ ভ্রমণ উপলক্ষে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রেসক্লাবের উপহার জং ধরছে মামলার আলামতে,পড়ে আছে ৩৫ হাজার গাড়ি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও ডা.জুবাইদা রহমানের ছবি প্রকাশ শরীয়তপুরে পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধে ভাঙন ঈশ্বরগন্জে ঞ্জিপিএ-৫ প্রাপ্ত ১৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো”ইচ্ছা” বদলগাছীতে শিয়ালের কামড়ে জলাতঙ্কে যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু সরকারকে দুর্বল মনে করলে তা ভুল হবে: চিফ হুইপ

সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে নানা আয়োজন,বিজয়ীদের পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

বাদল মিয়া,সরাইল প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। চিত্রাঙ্কন, নজরুলসংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও একক অভিনয়সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আলিম রানা, সিনিয়র সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা মোহাম্মদ আলাউদ্দিন, সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী এবং সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুর কামাল।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট