1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে, আগে ঘর পরিষ্কার হোক হুতি হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চালুর ঘোষণা আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছর,প্রতিবন্ধকতা ও নাগরিক প্রত্যাশা আলোচনা সভা মেসিকে ঘিরে ওভিয়েদোতে উৎসব,পেলেন মর্যাদাপূর্ণ সম্মাননা বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২,আহত-১৫ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,আসন্ন ৫নং বালারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম আহমেদ নয়ন সরাইল থানায় এমপি রুমিন-ওসির বাগ্‌বিতণ্ডা,পুলিশের জিডি টাঙ্গাইলে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় পারাপার,৭ গ্রামের মানুষের দুর্ভোগ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর জর্ডানে গির্জার শেষকৃত্যে এলোপাতাড়ি গুলি,নিহত-৭ ভোলা বাসীর জনপ্রিয় ব্যক্তি, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মনিরুল ইসলাম লিসবনে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ কামোঁস মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া বাসীর জনপ্রিয় ব্যক্তি, কুষ্টিয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য নেই মাদারীপুর এসআরবি-৮ কর্তৃক “ক্লুলেস” হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার দেবীরূপে রুমিন ফারহানা, ধর্মীয় সহনশীলতা নিয়ে সমালোচনার জবাব

গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নাজমা খানম (৩৫) নামে এক নারীকে আটক করেছে এসআরবি-৬। রোববার (২৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় আদি ঘোষ পূজা মিষ্টি ভান্ডারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, আটক নাজমা খানম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের খোরশেদ সিকদারের মেয়ে।এসআরবি-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া এসআরবি-৬-এর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ড হয়ে একটি পরিবহনে করে গোপালগঞ্জে আসেন নাজমা খানম। বাস থেকে নামার পর কাপড় বহনের একটি ব্যাগ নিয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি।

পরে সন্দেহ হলে তার ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর নাজমা খানমকে আটক করে অভিযান পরিচালনাকারী দল।

এসআরবি-৬ আরও জানায়, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট