1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হুতি হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চালুর ঘোষণা আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছর,প্রতিবন্ধকতা ও নাগরিক প্রত্যাশা আলোচনা সভা মেসিকে ঘিরে ওভিয়েদোতে উৎসব,পেলেন মর্যাদাপূর্ণ সম্মাননা বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২,আহত-১৫ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,আসন্ন ৫নং বালারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম আহমেদ নয়ন সরাইল থানায় এমপি রুমিন-ওসির বাগ্‌বিতণ্ডা,পুলিশের জিডি টাঙ্গাইলে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় পারাপার,৭ গ্রামের মানুষের দুর্ভোগ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর জর্ডানে গির্জার শেষকৃত্যে এলোপাতাড়ি গুলি,নিহত-৭ ভোলা বাসীর জনপ্রিয় ব্যক্তি, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মনিরুল ইসলাম লিসবনে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ কামোঁস মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া বাসীর জনপ্রিয় ব্যক্তি, কুষ্টিয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য নেই মাদারীপুর এসআরবি-৮ কর্তৃক “ক্লুলেস” হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার দেবীরূপে রুমিন ফারহানা, ধর্মীয় সহনশীলতা নিয়ে সমালোচনার জবাব অতিরিক্ত ডিআইজির বাড়িতে রাতভর কী হতো, চাঞ্চল্যকর তথ্য ডেঙ্গুতে নিভে গেল আরও ৪ জনের প্রাণ দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, আজ থেকে নতুন দর

হুতি হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চালুর ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

হামলার কারণে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) থেকে নতুন টার্মিনাল ব্যবস্থায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হবে। তবে বিমানবন্দরটি ব্যবহারের বিষয়ে একই দিন নতুন করে সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

গোষ্ঠীটির দাবি, বিমানবন্দরটি এখনো তাদের সামরিক লক্ষ্যবস্তু। সেখানে হামলা অব্যাহত রাখার হুমকিও দিয়েছে তারা।

প্রতিবেদন অনুযায়ী, রোববার থেকে সৌদি বিমান সংস্থাগুলোর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হবে টার্মিনাল-১ দিয়ে। অন্যদিকে, এসব সংস্থার আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নির্ধারণ করা হয়েছে টার্মিনাল-২।

শনিবার (২৪ অক্টোবর) যাত্রীদের উদ্দেশে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ অক্টোবর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে টার্মিনাল-১ এবং সৌদি বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ ব্যবহার করা হবে।

এদিকে, যেসব যাত্রীর টিকিট নিশ্চিত রয়েছে, তাঁদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বুকিংয়ের অবস্থা যাচাই করতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরুর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এটি ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দেয় ইরানপন্থি হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, বিমানবন্দরটি এখনো সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, বিমানবন্দরটিতে হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে বিমান সংস্থা, বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের এটি ব্যবহার না করার সতর্কবার্তা দেন তিনি। ফলে বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা এলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, হুতিদের হামলার পর গত ১০ অক্টোবর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে। হামলার দুই দিন পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা আরও বাড়ানো হয়। প্রায় দুই সপ্তাহ পর আবারও ফ্লাইট পরিচালনার ঘোষণা দিল কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৃহত্তর আঞ্চলিক সংঘাতে চাপ সৃষ্টির কৌশল হিসেবে সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে হুতিরা। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব সংঘাতের মধ্যে বাড়তি নিরাপত্তাঝুঁকির মুখে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট