1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত একটি হারানো বিজ্ঞপ্তি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান টেকনাফে ওসির যোগসাজে রাতের অধারে রিসোর্টের নির্মাণ কাজ,জনমনে প্রশ্ন লক্ষ্মীপুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছাত্র দলের নেতা মারধরের অভিযোগ  কক্সবাজার বাসীর জনপ্রিয় ব্যক্তি, কক্সবাজার পুলিশ সুপার এ.এন.এম.সাজেদুর রহমান মাদারীপুর জেলা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুশাসন, পরিবর্তন ও উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত এমবাপ্পে-ইয়ামালকে পেছনে ফেলে ব্যালন ডি’অর কেইনের, ইতিহাস গড়লেন পুতেয়াস অনলাইন টিকিটের কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না-সেলিমুজ্জামান সেলিম এমপি সরিষাবাড়ী বাসীর জনপ্রিয় ব্যক্তি, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে কৃষকদলের মিছিল চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল পরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ শুভ উদ্বোধন  রায়পুর উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি আব্দুল আল মামুন ও মিজানুর রহমান কার্যনির্বাহী সদস্য দুই সাংবাদিকের বিরুদ্ধে হয়রানি ও মামলার প্রতিবাদ ও মানববন্ধন তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সাক্ষাৎ গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে, আগে ঘর পরিষ্কার হোক হুতি হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চালুর ঘোষণা আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছর,প্রতিবন্ধকতা ও নাগরিক প্রত্যাশা আলোচনা সভা মেসিকে ঘিরে ওভিয়েদোতে উৎসব,পেলেন মর্যাদাপূর্ণ সম্মাননা বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২,আহত-১৫

আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীরসেনানী বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ। ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার আগা সাদেক রোডের মোবারক লজে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর, যা বর্তমানে মতিনগর নামে পরিচিত। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়।

মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী এই বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে পাকিস্তান বিমানবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। বাঙালি যুবকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি ভৈরবে একটি গোপন প্রশিক্ষণকেন্দ্রও প্রতিষ্ঠা করেন।

মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি স্বাধীন বাংলাদেশের পক্ষে একটি বিমান নিয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করেন মতিউর রহমান। সেই উদ্দেশ্যে ১৯৭১ সালের ২০ আগস্ট পাকিস্তানের করাচির মাসরুর বিমানঘাঁটি থেকে একটি টি-৩৩ প্রশিক্ষণ বিমান নিয়ে উড্ডয়ন করেন তিনি। বিমানের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে পাকিস্তানি প্রশিক্ষণার্থী পাইলট রশিদ মিনহাজের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বিমানটি সিন্ধু প্রদেশের থাট্টা এলাকার কাছে বিধ্বস্ত হয়। এতে শহীদ হন মতিউর রহমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৯ বছর।

১৯৬৩ সালে পাকিস্তান বিমানবাহিনীতে কমিশন লাভ করেন মতিউর রহমান। পরবর্তী সময়ে ১৯৬৭ সালে ফ্লাইট লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান তিনি। ১৯৬৮ সালে মিলি খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই বীর। তাঁদের দুই মেয়ে মাহিন ও তুহিন।

শহীদ হওয়ার পর মতিউর রহমানকে পাকিস্তানের করাচিতে সমাহিত করা হয়। দীর্ঘ ৩৫ বছর পর ২০০৬ সালের ২৪ জুন তাঁর দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। পরদিন ২৫ জুন পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে পুনঃসমাহিত করা হয়।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়। তাঁর আত্মত্যাগ, সাহসিকতা ও দেশপ্রেম বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট