1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত একটি হারানো বিজ্ঞপ্তি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান টেকনাফে ওসির যোগসাজে রাতের অধারে রিসোর্টের নির্মাণ কাজ,জনমনে প্রশ্ন লক্ষ্মীপুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছাত্র দলের নেতা মারধরের অভিযোগ  কক্সবাজার বাসীর জনপ্রিয় ব্যক্তি, কক্সবাজার পুলিশ সুপার এ.এন.এম.সাজেদুর রহমান মাদারীপুর জেলা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুশাসন, পরিবর্তন ও উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত এমবাপ্পে-ইয়ামালকে পেছনে ফেলে ব্যালন ডি’অর কেইনের, ইতিহাস গড়লেন পুতেয়াস অনলাইন টিকিটের কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না-সেলিমুজ্জামান সেলিম এমপি সরিষাবাড়ী বাসীর জনপ্রিয় ব্যক্তি, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে কৃষকদলের মিছিল চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল পরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ শুভ উদ্বোধন  রায়পুর উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি আব্দুল আল মামুন ও মিজানুর রহমান কার্যনির্বাহী সদস্য দুই সাংবাদিকের বিরুদ্ধে হয়রানি ও মামলার প্রতিবাদ ও মানববন্ধন তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সাক্ষাৎ গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে, আগে ঘর পরিষ্কার হোক হুতি হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চালুর ঘোষণা আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছর,প্রতিবন্ধকতা ও নাগরিক প্রত্যাশা আলোচনা সভা মেসিকে ঘিরে ওভিয়েদোতে উৎসব,পেলেন মর্যাদাপূর্ণ সম্মাননা বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২,আহত-১৫ জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,আসন্ন ৫নং বালারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম আহমেদ নয়ন

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মুকসুদপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার কমলাপুর ব্রিজ এলাকা থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মুকসুদপুর উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ শিকদারের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু।

এ সময় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, পৌর মহিলা দলের নেত্রী খাদিজা আক্তার, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী এবং সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের ভূমিকা এবং আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে যুবদল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট