1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হ্যালোইনে সহিংসতার আশঙ্কা, ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি টেকনাফ মডেল থানা ও বাহারছড়া তদন্ত কেন্দ্র,হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ও শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ি পরিদর্শন গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস,আগুন জ্বালিয়ে চাঞ্চল্য দক্ষিণ আইচায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন প্রতিযোগিতায় ২৮টির মধ্যে ২৪টি পুরস্কার অর্জন করেছে চর কচ্ছপিয়ার দারুসুন্নাহ হাসনাইনীয়া মাদরাসা ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী উখিয়ার ইনানী সৈকতে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, দুই ঘণ্টা পর উদ্ধার মরদেহ টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টার পর ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত একটি হারানো বিজ্ঞপ্তি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান টেকনাফে ওসির যোগসাজে রাতের অধারে রিসোর্টের নির্মাণ কাজ,জনমনে প্রশ্ন লক্ষ্মীপুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছাত্র দলের নেতা মারধরের অভিযোগ  কক্সবাজার বাসীর জনপ্রিয় ব্যক্তি, কক্সবাজার পুলিশ সুপার এ.এন.এম.সাজেদুর রহমান মাদারীপুর জেলা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুশাসন, পরিবর্তন ও উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত এমবাপ্পে-ইয়ামালকে পেছনে ফেলে ব্যালন ডি’অর কেইনের, ইতিহাস গড়লেন পুতেয়াস অনলাইন টিকিটের কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না-সেলিমুজ্জামান সেলিম এমপি সরিষাবাড়ী বাসীর জনপ্রিয় ব্যক্তি, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে কৃষকদলের মিছিল চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল পরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ শুভ উদ্বোধন  রায়পুর উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি আব্দুল আল মামুন ও মিজানুর রহমান কার্যনির্বাহী সদস্য দুই সাংবাদিকের বিরুদ্ধে হয়রানি ও মামলার প্রতিবাদ ও মানববন্ধন তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সাক্ষাৎ

গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস,আগুন জ্বালিয়ে চাঞ্চল্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস বের হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাইপের মুখে গ্যাস লাইট ধরিয়ে দিলে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। বিষয়টি দেখতে ঘটনাস্থলে ভিড় করছেন স্থানীয় উৎসুক জনতা। মাটির নিচে সত্যিই গ্যাসের মজুত রয়েছে কি না, তা পরীক্ষা করতে দ্রুত বিশেষজ্ঞ দল পাঠানোর দাবি জানিয়েছেন তারা।

সরেজমিনে জানা যায়, উপজেলার বান্ধবাড়ি ইউনিয়নের ভাসাই বাজারে বিভিন্ন মাছের গাড়িতে পানি সরবরাহের জন্য প্রায় এক বছর আগে সাবমারসিবল পাম্প স্থাপন করেন হার্ডওয়্যার ব্যবসায়ী কামরুল শেখ। পাম্পটি প্রায় ২৮০ ফুট গভীরে স্থাপন করা হয়েছে।

গত এক সপ্তাহ ধরে ওই সাবমারসিবল পাম্প দিয়ে আগের তুলনায় কম পানি উঠছিল। এ কারণে কৌতূহলবশত বুধবার দিবাগত রাতে (২৮ অক্টোবর) পাম্পের পাইপের মুখে গ্যাস লাইট ধরিয়ে দেন কামরুল শেখ। এ সময় পাইপের মুখ থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল থেকেই কামরুল শেখের দোকানের সামনে উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয়দের অনুরোধে কামরুল শেখ মাঝে মাঝে সাবমারসিবল পাম্প চালু করে পাইপের মুখে গ্যাস লাইট ধরিয়ে আগুন জ্বালিয়ে দেখান।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে ঘটনাটি শুনে সকালে তারা ঘটনাস্থলে এসে বিষয়টির সত্যতা দেখতে পান। তাদের দাবি, দ্রুত বিশেষজ্ঞ দল পাঠিয়ে বিষয়টি বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা হোক। মাটির নিচে প্রকৃতপক্ষে গ্যাসের কোনো মজুত রয়েছে কি না, তা পরীক্ষা করে নিশ্চিত হওয়ার আহ্বান জানান তারা। যদি সেখানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়, তাহলে তা দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে বলেও মন্তব্য করেন স্থানীয়রা।

হার্ডওয়্যার ব্যবসায়ী কামরুল শেখ বলেন, “বিভিন্ন মাছের গাড়িতে পানি সরবরাহের জন্য প্রায় এক বছর আগে ২৮০ ফুট গভীরতায় সাবমারসিবল পাম্পটি স্থাপন করি। গত এক সপ্তাহ ধরে পাম্পে পানি খুব কম উঠছিল। বুধবার রাতে পাইপের মুখে গ্যাস লাইট ধরিয়ে দিলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মানুষজন আমার দোকানের সামনে ভিড় করেন।”

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন বলেন, “বিষয়টি জানার পর আমি ওই এলাকার তহশিলদারকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তার দেওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। আগামী শুক্রবার আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।”

তবে পাইপ থেকে বের হওয়া গ্যাসের প্রকৃতি ও উৎস সম্পর্কে বিশেষজ্ঞ পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট