1. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হ্যালোইনে সহিংসতার আশঙ্কা, ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি টেকনাফ মডেল থানা ও বাহারছড়া তদন্ত কেন্দ্র,হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ও শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ি পরিদর্শন গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস,আগুন জ্বালিয়ে চাঞ্চল্য দক্ষিণ আইচায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন প্রতিযোগিতায় ২৮টির মধ্যে ২৪টি পুরস্কার অর্জন করেছে চর কচ্ছপিয়ার দারুসুন্নাহ হাসনাইনীয়া মাদরাসা ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী উখিয়ার ইনানী সৈকতে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, দুই ঘণ্টা পর উদ্ধার মরদেহ টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টার পর ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত একটি হারানো বিজ্ঞপ্তি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান টেকনাফে ওসির যোগসাজে রাতের অধারে রিসোর্টের নির্মাণ কাজ,জনমনে প্রশ্ন লক্ষ্মীপুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছাত্র দলের নেতা মারধরের অভিযোগ  কক্সবাজার বাসীর জনপ্রিয় ব্যক্তি, কক্সবাজার পুলিশ সুপার এ.এন.এম.সাজেদুর রহমান মাদারীপুর জেলা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুশাসন, পরিবর্তন ও উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত এমবাপ্পে-ইয়ামালকে পেছনে ফেলে ব্যালন ডি’অর কেইনের, ইতিহাস গড়লেন পুতেয়াস অনলাইন টিকিটের কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না-সেলিমুজ্জামান সেলিম এমপি সরিষাবাড়ী বাসীর জনপ্রিয় ব্যক্তি, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে কৃষকদলের মিছিল চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল পরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ শুভ উদ্বোধন  রায়পুর উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি আব্দুল আল মামুন ও মিজানুর রহমান কার্যনির্বাহী সদস্য দুই সাংবাদিকের বিরুদ্ধে হয়রানি ও মামলার প্রতিবাদ ও মানববন্ধন তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সাক্ষাৎ

দক্ষিণ আইচায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন প্রতিযোগিতায় ২৮টির মধ্যে ২৪টি পুরস্কার অর্জন করেছে চর কচ্ছপিয়ার দারুসুন্নাহ হাসনাইনীয়া মাদরাসা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চর কচ্ছপিয়া এলাকার স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান মরহুম বেলায়েত হুজুরের প্রতিষ্ঠিত ‘দারুসুন্নাহ হাসনাইনীয়া মাদ্রাসা ও এতিমখানা ওলীলা বোর্ডিং’-এর শিক্ষার্থীরা এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে শশীভূষণ ও দক্ষিণ আইচা—এই দুই থানার আওতাধীন মাদরাসাগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে সর্বমোট ২৮টি পুরস্কারের মধ্যে একাই ২৪টি পুরস্কার অর্জন করে গৌরবোজ্জ্বল সাফল্য লাভ করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
​আজ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মাদরাসার খুদে হাফেজ ও শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্যে স্থানীয় কওমি অঙ্গন, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা।
​মাদরাসা সংশ্লিষ্টরা জানান, এই অর্জনের পেছনে রয়েছে মাদরাসার মুহতামিম হযরত মাওলানা ক্বারী আবু রায়হান সাহেবের আন্তরিক দিকনির্দেশনা এবং সার্বক্ষণিক তত্ত্বাবধান। পাশাপাশি মাদরাসার নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ হাফেজ মোহাম্মদ আবদুর রহমান, হাফেজ মাহমুদ ওমর ফারুক, হাফেজ মোহাম্মদ আল আমিন, হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকদের নিরলস মেহনত, ভালোবাসা ও অক্লান্ত পরিশ্রমের ফলেই শিক্ষার্থীরা এই সোনালী সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
​সাফল্যের পর অভিব্যক্তি প্রকাশ করে মাদরাসা কতৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মহান আল্লাহর দরবারে শুকরিয়া (আলহামদুলিল্লাহ) আদায় করেন। তারা বলেন, কোরআনে কারিমের সাথে এই মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের গভীর সম্পর্কের বরকতেই এমন ঈর্ষণীয় ফলাফল এসেছে। তারা মাদরাসার উত্তরোত্তর সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট