1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সরাইলে ৩ প্রতিবন্ধী শিশু পেল হুইলচেয়ার,৬ হতদরিদ্র পরিবার পেল গাভী বিজিবি বিশেষ অভিযানে সীমান্ত থেকে ৭টি ভারতীয় গরু আটক আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ঘাটাইলে বাস থেকে ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা তারেক রহমানের স্লোগানকে হাদিস বলে পদ হারালেন সরকারি কর্মকর্তা মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের জয়,নিশ্চিত ৫১ আসন সব সম্পত্তি লিখে নেওয়ার পর ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে রাখার অভিযোগ সন্তানদের বিরুদ্ধে গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত কপ ৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক আদিতমারীতে ৮ ইউনিয়নে‘আলোকিত লালমনিরহাট’এর প্রধান সমন্বয়কারী দায়িত্ব পেলেন যারা গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার ইরানে পারমাণবিক হ মলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন টাঙ্গাইলে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার লালমনিরহাটে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম মাদারীপুরের শিবচরে জামায়াত নেতার বসতঘর ভাংচুর করলো বিক্ষুব্ধ জনতা,নারী কেলেঙ্কারীর অভিযোগ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন,গেজেট প্রকাশ শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব মুফতি মুজিদুল ইসলামকে অব্যাহতির অভিযোগ চরফ্যাশনে বিশ্ব উরস শরীফ উপলক্ষে আজিমুশান ইসলামী জলসা অনুষ্ঠিত লালমনিরহাট জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত

ঘাটাইলে বাস থেকে ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল।
​গত ৩ নভেম্বর রাতে উপজেলার কদমতলী এলপিজি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন—সাকিবুল হাসান রনি (২৫) ও মো. রায়হান উদ্দিন (৩০), উভয়ের বাড়ি হবিগঞ্জ জেলায়; সোনিয়া (৩৮), বাড়ি নারায়ণগঞ্জ এবং মোছা. বন্যা আক্তার (২৮), বাড়ি পিরোজপুর জেলা।
​র‌্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলপিজি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘আকন্দ এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
​পরে সন্দেহভাজন যাত্রীদের নামিয়ে বাসের লকার ও বক্সে তল্লাশি করে বিশেষ কায়দায় ট্রাভেল লাগেজে লুকিয়ে রাখা পলিথিন মোড়ানো ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত চারটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় যাত্রীবেশে সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
​এ ঘটনায় গ্রেফতকর কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের ঘাটাইল থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট