বাদল মিয়া,সরাইল প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজিত র্যালিতে আব্দুর রউফের নেতৃত্বে অরুয়াইল ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে সরাইলের গরুর বাজার থেকে উপজেলা বিএনপির উদ্যোগে র্যালিটি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুট্টাপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিতে অরুয়াইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও স্লোগান নিয়ে অংশ নেন। তাঁদের নেতৃত্ব দেন আব্দুর রউফ। আসন্ন অরুয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী হিসেবে তাঁর নেতৃত্বে নেতাকর্মীদের বড় উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, আব্দুর রউফ এর আগেও দলীয় প্রতীকে অরুয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত