1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
মিসাইলের রেঞ্জ দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলে নিল ইরান মুকসুদপুর কামিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত,আহত-৪ মাদারীপুর চেম্বার্স অব কমার্সের সভাপতি কাওসার হাওলাদারের ব্যবসাবান্ধব পরিবেশ তৈরীর আহবান লক্ষ্মীপুরে সাবেক পিপি এডভোকেট জসীম ও তাঁর পরিবারের রাজনৈতিক দ্বিমুখী ভূমিকা নিয়ে প্রশ্ন ৭ নভেম্বরের রাজপথ কাঁপানো স্লোগানে ছিল বিদ্রোহ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ইতিহাস,প্রেক্ষাপট ও তাৎপর্য মেসির পর ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু ভঙ্গুর অর্থনীতিতেও জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ঠাকুরগাঁওয়ে ত্রাণমন্ত্রী দুলু নেত্রকোণার সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান,৫০ হাজার টাকা জরিমানা মাদারীপুরে ফুটবলকে শহর-লোকালয়ে ছড়িয়ে দেওয়ার প্রয়াস স্থানীয় এমপি জাহান্দার আলী মিয়ার স্বৈরাচার আ. লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার অবসরের ঘোষণা দিলেন রোনালদো লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর জাঁকজমকপূর্ণ ভার্চুয়াল উদ্বোধন সরকারি মুকসুদপুর কলেজের নবীনবরণ অনুষ্ঠানে উন্নয়নের নতুন আশ্বাস দিলেন এমপি সেলিমুজ্জামান বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা সই সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি এমবাপ্পেকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন রেকর্ড সরাইলে ৩ প্রতিবন্ধী শিশু পেল হুইলচেয়ার,৬ হতদরিদ্র পরিবার পেল গাভী বিজিবি বিশেষ অভিযানে সীমান্ত থেকে ৭টি ভারতীয় গরু আটক আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিসাইলের রেঞ্জ দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলে নিল ইরান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

নিজেদের তৈরি ব্যালিস্টিক মিসাইলের সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার পাল্লা বা রেঞ্জের বাধ্যবাধকতা প্রত্যাহার করে নিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। এর ফলে এখন থেকে দেশটি যে সমস্ত নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করবে, সেগুলোর পাল্লা দুই হাজার কিলোমিটারের বেশি হবে।

শনিবার (০৭ নভেম্বর) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেন মোহেব্বি।

এর আগে সুপ্রিম লিডার মোজতবা খামেনি ঘোষণা দেন, ইরানের ওপর নতুন কোনো হামলা হলে তা কোনো ভৌগোলিক সীমাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না, বরং এর কঠোর ও সীমাহীন জবাব দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় মিসাইলের রেঞ্জের সীমাবদ্ধতা তুলে নেওয়ার ঘোষণা এলো।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হোসেন মোহেব্বি বলেন, ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমাবদ্ধতা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়েছে এবং ইরান কথার পরিবর্তে এটি বাস্তবায়নে করে দেখাবে। তবে বর্তমানে দেশটির হাতে দুই হাজার কিলোমিটারের বেশি রেঞ্জের কোনো ক্ষেপণাস্ত্র প্রস্তুত আছে কি না কিংবা অতীতে ছিল কি না, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট মন্তব্য করেননি।

বিশ্লেষকদের মতে, দুই হাজার কিলোমিটার পাল্লার সীমার ভেতরে এতদিন মধ্যপ্রাচ্যের প্রায় পুরো অংশ, মিসরের অধিকাংশ এলাকা এবং ইউরোপের গ্রিস ও বালকান অঞ্চলের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। এই সীমাবদ্ধতা তুলে নেওয়ায় নতুন তৈরি ক্ষেপণাস্ত্রগুলোর আওতায় আরও অনেক দূরবর্তী দেশ চলে আসবে।

এর আগে চলতি বছরের মার্চে ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল ইরান, যা দেশটির মূল ভূখণ্ড থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে অবস্থিত। যদিও সে সময় ছোড়া দুটি মিসাইলই মাঝ আকাশে ধ্বংস করা হয়েছিল। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইরান তাদের মহাকাশ কর্মসূচিকে ব্যবহার করে ভবিষ্যতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরি করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট