
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে থানা যুবদলের যুগ্ন আহবায়ক উজ্জল মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে গতকাল ওসমানপুর বিএনপির অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন করেছে।সম্মেলনে উজ্জর জানান,প্রতিপক্ষ রিফাত কবিরের সাথে ইটভাটার পাটনাশিপ ব্যাবসা করা কালে তারা ৩০০ টাকা মুল্যের স্ট্যাম্পে ৬০-লাখ টাকা গ্রহন করেন উজ্জল। পরবর্তীতে ইট দিতে না পারাই তিনি পুবালী ও সোনালী ব্যাংকের মাধ্যমে ৪০-লাখ টাকা প্রদান করেন। বাকী ২০-লাখ টাকা দিতে দেরি হওয়ায় প্রতিপক্ষ গত ০৭/০৬/২৬ ইং তারিখে উজ্জলকে তাদের নিজ আস্তানায় তুলে নিয়ে জোরপুর্বক ভাবে মারপিট ও খুন যখম করার ভয়ভীতি প্রদান করিয়া ৩শ টাকা মুল্যের স্টাম্পে সহি-স্বক্ষর নিয়া তাকে ছারিয়া দেয়। এই স্ট্যাম্প গুলি প্রতিপক্ষ জমি ক্রয় ও ব্যাবসার লেন দেন দেখিয়ে মোটা অংকের অর্থ দাবী করেন রিফাত। এর এক পর্যায়ে গত ০২/০৬/২৬ ইং তারিখে ঘোড়াঘাট থানায় উজ্জলকে আসামী করে প্রত্যারনা ও অর্থ আত্বসাতের মিথ্যা মামলা রুজু করেন। এতে ঘোড়াঘাট থানা পুলিশ উজ্জলকে গত ০৩/০৬/২৬ ইং তারিখে গ্রেফতার কওে জেল হাজুতে পাঠান। পরে উজ্জল জাবিনে মুক্তি পাইয়া সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান যে,আগামীতে সে ৪নং ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনী প্রার্থী হওয়ার কারণে মানক্ষুর্ণ করার জন্য এ মিথ্যা মামলা করা হয়। সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।