1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড় সদর উপজেলায় ১১ কি.মি. সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন,নির্মাণ ব্যয় প্রায় ১২ কোটি টাকা ঘোড়াঘাটে থানা যুবদলের যুগ্ন আহবায়ক উজ্জল মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‍্যাংক ব্যাজ পরালেন রংপুর পুলিশ সুপার,মোহাম্মদ মোজাম্মেল হক চীনের ‘হানিট্র্যাপে’ ২০০ বিলিয়ন ডলারের মালিক মার্কিন ধনকুবের জেনসেন হুয়াং! পররাষ্ট্রসচিবের দায়িত্ব পেলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সরাইলে বিএনপির র‌্যালিতে আব্দুর রউফের নেতৃত্বে বিশাল মিছিল মিসাইলের রেঞ্জ দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলে নিল ইরান মুকসুদপুর কামিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত,আহত-৪ মাদারীপুর চেম্বার্স অব কমার্সের সভাপতি কাওসার হাওলাদারের ব্যবসাবান্ধব পরিবেশ তৈরীর আহবান লক্ষ্মীপুরে সাবেক পিপি এডভোকেট জসীম ও তাঁর পরিবারের রাজনৈতিক দ্বিমুখী ভূমিকা নিয়ে প্রশ্ন ৭ নভেম্বরের রাজপথ কাঁপানো স্লোগানে ছিল বিদ্রোহ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ইতিহাস,প্রেক্ষাপট ও তাৎপর্য মেসির পর ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু ভঙ্গুর অর্থনীতিতেও জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ঠাকুরগাঁওয়ে ত্রাণমন্ত্রী দুলু নেত্রকোণার সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান,৫০ হাজার টাকা জরিমানা মাদারীপুরে ফুটবলকে শহর-লোকালয়ে ছড়িয়ে দেওয়ার প্রয়াস স্থানীয় এমপি জাহান্দার আলী মিয়ার স্বৈরাচার আ. লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার অবসরের ঘোষণা দিলেন রোনালদো লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সারজিল সিকদার গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার বাসিন্দা শাহ আলম শিকদারের ছেলে। তিনি গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর মা নিরালা বেগম গোপালগঞ্জ পৌর মহিলা দলের সভানেত্রী।

ছেলের মৃত্যুর খবর পেয়ে গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরসহ বিএনপির নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। এ সময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সারজিল মোটরসাইকেলে করে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবরা মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. আমিনুল ইসলাম আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত কলেজ শিক্ষার্থীর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট