1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জের নবাগত সহকারী কমিশনার (ভূমি) সোহাগ বাবুকে সাংবাদিক সংস্থার ফুলের শুভেচ্ছা সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে চারজন গ্রেপ্তার,অস্ত্রসহ অটোরিকশা জব্দ মাদারীপুরে ঝিমিয়ে পড়া বেসিক ইউনিয়নের মধ্যে ১টিতে জমজমাট ভোটের লড়াই লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর পর এবার উপ-সহকারী প্রকৌশলী খাইরুলের ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জম্মু-কাশ্মীরে সিআরপিএফ চেকপোস্টে গুলি,আহত-৩ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ,আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন শফিকুর রহমান ভোররাতে দু-একটি গাড়িতে আগুন দিলেই পরিস্থিতি অস্থিতিশীল হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ,অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা মাদারীপুর কুনিয়া ইউনিয়নে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রার্থী হতে আগ্রহী তরুণ সমাজসেবক কামাল তালুকদার গোপালগঞ্জ শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পঞ্চগড় সদর উপজেলায় ১১ কি.মি. সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন,নির্মাণ ব্যয় প্রায় ১২ কোটি টাকা ঘোড়াঘাটে থানা যুবদলের যুগ্ন আহবায়ক উজ্জল মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‍্যাংক ব্যাজ পরালেন রংপুর পুলিশ সুপার,মোহাম্মদ মোজাম্মেল হক চীনের ‘হানিট্র্যাপে’ ২০০ বিলিয়ন ডলারের মালিক মার্কিন ধনকুবের জেনসেন হুয়াং! পররাষ্ট্রসচিবের দায়িত্ব পেলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সরাইলে বিএনপির র‌্যালিতে আব্দুর রউফের নেতৃত্বে বিশাল মিছিল মিসাইলের রেঞ্জ দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলে নিল ইরান মুকসুদপুর কামিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত,আহত-৪ মাদারীপুর চেম্বার্স অব কমার্সের সভাপতি কাওসার হাওলাদারের ব্যবসাবান্ধব পরিবেশ তৈরীর আহবান

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ,আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন শফিকুর রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

কোন ধরনের অনুতাপ, অনুশোচনা কিংবা ক্ষমা প্রার্থনা ছাড়াই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একতরফাভাবে ক্ষমা করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে নির্যাতন-নিপীড়নের শিকার হওয়ার পরও বিরোধীদলীয় নেতার এমন ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক ও গ্রহণযোগ্য নয় বলে মনে করে জনগণ।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যেরও জবাব দেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গতকাল মাননীয় বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার বক্তব্য জানতে চেয়েছেন। সেই প্রেক্ষাপটে এই মহান সংসদে আমি ৩০০ বিধিতে আমার বক্তব্য পেশ করছি।’

বিরোধীদলীয় নেতার আগের একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পর বিরোধীদলীয় নেতা ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন, রাজনৈতিকভাবে তাদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছে, তারা তাদের ক্ষমা করে দিয়েছেন। আওয়ামী লীগ তাদের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে নির্যাতন-জুলুম চালিয়েছে, শর্তহীনভাবে কোনো ধরনের অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই তিনি যেভাবে একতরফাভাবে তাদের ক্ষমা করে দিয়েছিলেন, তা যৌক্তিক নয় এবং গ্রহণযোগ্য নয় বলে দেশবাসী মনে করে। গ্রহণযোগ্য নয় বলে আমরাও মনে করি।’

তিনি আরও বলেন, ‘একই বছরের ১৩ নভেম্বর ২০২৪ সালে লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি (বিরোধীদলীয় নেতা) বলেছিলেন—“আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।”’

দেশে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনাগুলোর প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে যে অগ্নিসন্ত্রাসের কাণ্ড চলছে, তার ইতিবৃত্ত বলছি। এই অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’

২০০৪ সালের ৪ জুন ঢাকায় আওয়ামী লীগের হরতাল চলাকালে শাহবাগে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘আপনাদের মনে আছে, ২০০৪ সালের ৪ জুন সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে আওয়ামী লীগের ঢাকা হরতালে শাহবাগের তৎকালীন হোটেল শেরাটনের সামনের সড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী দোতলা বাস পৌঁছালে একদল দুর্বৃত্ত সেটিকে লক্ষ্য করে গানপাউডার নিক্ষেপ করে। দাহ্য পদার্থ হওয়ায় বাসটিতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। যাত্রীরা দরজা বা জানালা দিয়ে বের হওয়ার ন্যূনতম সুযোগ পাননি।’

তিনি আরও বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বাসের ভেতরে থাকা যাত্রীরা জীবন্ত দগ্ধ হন এবং আগুনের তীব্রতায় উদ্ধারকাজ ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও তৎকালীন গণমাধ্যমের স্থিরচিত্রে দেখা যায়, জানালার গ্রিল ধরে মানুষ বাঁচার আকুতি জানাচ্ছিলেন। কিন্তু আগুনের তীব্রতার কারণে কেউ কাছে যেতে পারেননি। সেখানে অন্তত ৯ জন দগ্ধ হয়ে মারা যান। পরবর্তী সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। সব মিলিয়ে এ ঘটনায় ১১ জন মারা যান।’

ওই ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউটিউবে সার্চ দিলেই সেই ঘটনার স্বীকারোক্তি এখনো সবাই দেখতে পারবেন। ফ্যাসিবাদী গোষ্ঠীর একজন সদস্য, প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের জবানবন্দি এখনো ইউটিউবে পাওয়া যায়। কীভাবে এই ঘটনা সংঘটিত হয়েছিল, তা সেখানে রয়েছে। ওয়ান-ইলেভেনের অবৈধ সরকারের সময় এটি ইউটিউবে প্রকাশিত হয়েছিল, এখনো বিদ্যমান।’

সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা বলেছেন, সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে সুরসুরি দেওয়া হচ্ছে। আমিও একমত। এই কথা আমি আমার ভাষায় বেশ কয়েকবার বিভিন্ন স্থানে বলেছি।

তিনি আরও বলেন, ‘ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকদের গোপন বৈঠকের সঙ্গে এই সুরসুরির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়। সীমান্তের ওপার থেকে বারবার অডিও-ভিডিও কলে পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের নির্দেশ দিচ্ছেন।’

ওই নেত্রী জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাঁদের বাড়িঘর ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনকারীদের তালিকা করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে হুমকিও দিচ্ছেন। তিনি ফিরলে নাকি জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেবেন। কিন্তু সেই সুযোগ হয়তো মহান রব্বুল আলামিন তাকে আর কখনোই দেবেন না।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘তারা যেভাবে পুরো একটি দল পালিয়ে গেছে, বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে এর উদাহরণ দেওয়া যায়। নাৎসিরা যেমন জার্মানিতে আর ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট