1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল মাদারীপুরে ‘সুশাসনের জন্য নাগরিক'(সুজন)এর দুই যুগপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু কপ-৩১ শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বীরগঞ্জের নবাগত সহকারী কমিশনার (ভূমি) সোহাগ বাবুকে সাংবাদিক সংস্থার ফুলের শুভেচ্ছা সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে চারজন গ্রেপ্তার,অস্ত্রসহ অটোরিকশা জব্দ মাদারীপুরে ঝিমিয়ে পড়া বেসিক ইউনিয়নের মধ্যে ১টিতে জমজমাট ভোটের লড়াই লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর পর এবার উপ-সহকারী প্রকৌশলী খাইরুলের ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জম্মু-কাশ্মীরে সিআরপিএফ চেকপোস্টে গুলি,আহত-৩ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ,আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন শফিকুর রহমান ভোররাতে দু-একটি গাড়িতে আগুন দিলেই পরিস্থিতি অস্থিতিশীল হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ,অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা মাদারীপুর কুনিয়া ইউনিয়নে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রার্থী হতে আগ্রহী তরুণ সমাজসেবক কামাল তালুকদার গোপালগঞ্জ শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পঞ্চগড় সদর উপজেলায় ১১ কি.মি. সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন,নির্মাণ ব্যয় প্রায় ১২ কোটি টাকা ঘোড়াঘাটে থানা যুবদলের যুগ্ন আহবায়ক উজ্জল মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‍্যাংক ব্যাজ পরালেন রংপুর পুলিশ সুপার,মোহাম্মদ মোজাম্মেল হক চীনের ‘হানিট্র্যাপে’ ২০০ বিলিয়ন ডলারের মালিক মার্কিন ধনকুবের জেনসেন হুয়াং! পররাষ্ট্রসচিবের দায়িত্ব পেলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সরাইলে বিএনপির র‌্যালিতে আব্দুর রউফের নেতৃত্বে বিশাল মিছিল

মাদারীপুরে ‘সুশাসনের জন্য নাগরিক'(সুজন)এর দুই যুগপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

খুন,ধর্ষণ,নিপিড়ন,সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই-প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে অনুষ্ঠিত হলো ‘সুশাসনের জন্য নাগরিক’- মাদারীপুর জেলা শাখার আয়োজনে এর দুইযুগ পূর্তি অনুষ্ঠান। মাদারীপুর জেলা শাখার সভাপতি এনায়েত নান্নু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ও মাদারীপুর নিরাময় হাসপাতাল প্রাইভেট (লিঃ) এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ সরোয়ার আলম, ট্রান্সপরেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) এর জেলা শাখার সভাপতি খান মোঃ শহীদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) এর মাদারীপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক শরীফ ফায়েজুল কবীর, সাধারণ সম্পাদক এ্যাডঃ মশিউর রহমান পারভেজ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ,জ,ম কামাল, সুজন এর সাংগঠনিক সম্পাদক রেজা হক,সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস,প্রফেসর (অবঃ) মোঃ মকবুল হোসেন,নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ রাহাত তালুকদার সোহান,এ্যাডঃ কাজী আজিজুল ইসলাম, এ্যাডঃ বদরুন নাহার কলি,সামাজিক সংগঠন আদর্শ কল্যাণ ফোরাম এর সভাপতি এসকান্দার মাতুব্বর, এ্যাডঃ আফরোজা আক্তার মিমি, সমাজকর্মী সুবর্ণা সুলতানা মনি, সাংবাদিক আজমল হুদা, সাংস্কৃতিক কর্মী কুমার লাভলু সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। টিআইবি’র মাদারীপুরের সভাপতি খান মোঃ শহীদ তার বক্তব্যে বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের মন-মানসিকতার পরিবর্তন না হলে সমাজে কোনো পরিবর্তনই সম্ভব নয়। অনুষ্ঠানে বক্তারা বলেন,সচেতন, সুসংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠাই গণতন্ত্রের রক্ষাকবচ। তারা আরও বলেন,আইনের সুশাসন নিশ্চিতকল্পে সরকার,প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যেমন দায়িত্ব রয়েছে-তেমনি সুশাসন নিশ্চিতে সমাজের সর্বস্তরের সচেতন মানুষেরও নৈতিক ও সামাজিক দায়িত্ব রয়েছে সেটাকে এগিয়ে নিতে। স্বচ্ছতা,জবাবদিহিতা,তথ্য-উপাত্ত প্রদাণ,সন্ত্রাস,চাঁদাবাজি,মাস্তানি, কিশোরগ্যাং,মব,ঘুষ-দুর্ণীতি,বাল্যবিবাহ,মানবপাচার,নারী ও শিশু নির্যাতন নির্মূল করে একটি সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ায় সবার আগে দায়িত্ব হলো সরকারের এবং এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে অনুষ্ঠানে উল্লেখ করেন বক্তারা। অনুষ্ঠানের শেষে স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য সুজন এর মাদারীপুরের সভাপতি এনায়েত নান্নু আন্তরিক কৃতজ্ঞতা,শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে ভালোবেসে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট