শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
খুন,ধর্ষণ,নিপিড়ন,সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই-প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে অনুষ্ঠিত হলো 'সুশাসনের জন্য নাগরিক'- মাদারীপুর জেলা শাখার আয়োজনে এর দুইযুগ পূর্তি অনুষ্ঠান। মাদারীপুর জেলা শাখার সভাপতি এনায়েত নান্নু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ও মাদারীপুর নিরাময় হাসপাতাল প্রাইভেট (লিঃ) এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ সরোয়ার আলম, ট্রান্সপরেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) এর জেলা শাখার সভাপতি খান মোঃ শহীদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) এর মাদারীপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক শরীফ ফায়েজুল কবীর, সাধারণ সম্পাদক এ্যাডঃ মশিউর রহমান পারভেজ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ,জ,ম কামাল, সুজন এর সাংগঠনিক সম্পাদক রেজা হক,সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস,প্রফেসর (অবঃ) মোঃ মকবুল হোসেন,নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ রাহাত তালুকদার সোহান,এ্যাডঃ কাজী আজিজুল ইসলাম, এ্যাডঃ বদরুন নাহার কলি,সামাজিক সংগঠন আদর্শ কল্যাণ ফোরাম এর সভাপতি এসকান্দার মাতুব্বর, এ্যাডঃ আফরোজা আক্তার মিমি, সমাজকর্মী সুবর্ণা সুলতানা মনি, সাংবাদিক আজমল হুদা, সাংস্কৃতিক কর্মী কুমার লাভলু সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। টিআইবি'র মাদারীপুরের সভাপতি খান মোঃ শহীদ তার বক্তব্যে বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের মন-মানসিকতার পরিবর্তন না হলে সমাজে কোনো পরিবর্তনই সম্ভব নয়। অনুষ্ঠানে বক্তারা বলেন,সচেতন, সুসংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠাই গণতন্ত্রের রক্ষাকবচ। তারা আরও বলেন,আইনের সুশাসন নিশ্চিতকল্পে সরকার,প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যেমন দায়িত্ব রয়েছে-তেমনি সুশাসন নিশ্চিতে সমাজের সর্বস্তরের সচেতন মানুষেরও নৈতিক ও সামাজিক দায়িত্ব রয়েছে সেটাকে এগিয়ে নিতে। স্বচ্ছতা,জবাবদিহিতা,তথ্য-উপাত্ত প্রদাণ,সন্ত্রাস,চাঁদাবাজি,মাস্তানি, কিশোরগ্যাং,মব,ঘুষ-দুর্ণীতি,বাল্যবিবাহ,মানবপাচার,নারী ও শিশু নির্যাতন নির্মূল করে একটি সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ায় সবার আগে দায়িত্ব হলো সরকারের এবং এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে অনুষ্ঠানে উল্লেখ করেন বক্তারা। অনুষ্ঠানের শেষে স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য সুজন এর মাদারীপুরের সভাপতি এনায়েত নান্নু আন্তরিক কৃতজ্ঞতা,শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে ভালোবেসে কাজ করার আহবান জানান।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত