1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে ‘হায়েনা সদৃশ’ প্রাণীর আক্রমণে আহত বহু,গ্রামজুড়ে আতঙ্ক রংপুর জেলা পুলিশ লাইনে”আন্তঃজেলা দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায় মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল মাদারীপুরে ‘সুশাসনের জন্য নাগরিক'(সুজন)এর দুই যুগপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নাশকতার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু কপ-৩১ শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বীরগঞ্জের নবাগত সহকারী কমিশনার (ভূমি) সোহাগ বাবুকে সাংবাদিক সংস্থার ফুলের শুভেচ্ছা সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে চারজন গ্রেপ্তার,অস্ত্রসহ অটোরিকশা জব্দ মাদারীপুরে ঝিমিয়ে পড়া বেসিক ইউনিয়নের মধ্যে ১টিতে জমজমাট ভোটের লড়াই লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর পর এবার উপ-সহকারী প্রকৌশলী খাইরুলের ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জম্মু-কাশ্মীরে সিআরপিএফ চেকপোস্টে গুলি,আহত-৩ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ,আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন শফিকুর রহমান ভোররাতে দু-একটি গাড়িতে আগুন দিলেই পরিস্থিতি অস্থিতিশীল হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ,অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা মাদারীপুর কুনিয়া ইউনিয়নে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রার্থী হতে আগ্রহী তরুণ সমাজসেবক কামাল তালুকদার গোপালগঞ্জ শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পঞ্চগড় সদর উপজেলায় ১১ কি.মি. সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন,নির্মাণ ব্যয় প্রায় ১২ কোটি টাকা ঘোড়াঘাটে থানা যুবদলের যুগ্ন আহবায়ক উজ্জল মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‍্যাংক ব্যাজ পরালেন রংপুর পুলিশ সুপার,মোহাম্মদ মোজাম্মেল হক

কাজিপুরে ‘হায়েনা সদৃশ’ প্রাণীর আক্রমণে আহত বহু,গ্রামজুড়ে আতঙ্ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর গ্রামে হায়েনাসদৃশ অদ্ভুত আকৃতির একটি বন্য প্রাণীর আক্রমণে জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাণীটির কামড়ে ইতোমধ্যে ওই গ্রামের অসংখ্য মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় শিশু থেকে শুরু করে বয়স্ক—সবার মাঝেই চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে আলমপুর মধ্যপাড়া এলাকায় রহস্যময় এই প্রাণীটির বিচরণ দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর দাবি, প্রাণীটি দেখতে সাধারণ শিয়ালের মতো নয়; এর শারীরিক গঠন ও চেহারা অনেকটা হায়েনার মতো। অনেকেই এটিকে হায়েনা বলে ধারণা করছেন। তবে প্রাণীটি প্রকৃতপক্ষে শিয়াল, হায়েনা নাকি অন্য কোনো প্রজাতির বন্য প্রাণী, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আলমপুর মধ্যপাড়ার বাসিন্দারা জানান, প্রাণীটি হঠাৎ করেই মানুষের ওপর আক্রমণ চালাচ্ছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজনকে কামড়ে আহত করেছে। প্রাণীটির ভয়ে গ্রামের মানুষ সন্ধ্যার পর ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে এলাকাবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। কোনো সন্দেহজনক বা অচেনা বন্য প্রাণী চোখে পড়লে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্বে থাকার এবং প্রাণীটিকে ধরার চেষ্টা না করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সচেতন মহলের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ ওই প্রাণীটির কামড় বা আঁচড়ের শিকার হলে অবহেলা না করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে ক্ষতস্থানটি ক্ষারযুক্ত সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা (ভ্যাকসিন) ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট